Wednesday, July 22, 2026
HomeScrollমমতাকে সরানোর ‘নথি’ নিয়ে কমিশনের দফতরে ঋতব্রত শিবির
Mamata Banerjee-Ritabrata Banerjee

মমতাকে সরানোর ‘নথি’ নিয়ে কমিশনের দফতরে ঋতব্রত শিবির

আমরা 'আসল তৃণমূল', মমতার হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রতরা

[h_news]

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূলের অন্দরে ডামাডোল বেড়ে চলেছে। আসল তৃণমূল কারা, এই নিয়ে চাপানউতোর বাড়ছে। প্রতিদিন তৃণমূলের দুই শিবির নানা পদক্ষেপ করছে। তৃণমূলের রাশ কার হাতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee)। এই নিয়ে রাজ্য-রাজনীতিতে টানাপোড়েন তৈরি হয়েছে। দলের জাতীয় কর্মসমিতির তালিকা নিয়ে কমিশনকে চিঠি পাঠিয়েছেন মমতা। নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়েছিল ঋতব্রত শিবির।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) ‘আসল’ তৃণমূল নতুন ‘জাতীয় কর্মসমিতি’ গঠন করেছে। অথচ সেখানে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তার বদলে চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে (Arup Roy)। সূত্রের খবর, এই নতুন সমিতি সংক্রান্ত সব নথিপত্র কমিশনে জমা দিতে যাওয়ার কথা ছিল ঋতব্রতদের। কিন্তু, তার আগেই ময়দানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতদের আগেই নির্বাচন কমিশনে চিঠি পাঠালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো (Mamata Banerjee sent letter to Election Commission)। দলের জাতীয় কর্মসমিতির তালিকা নিয়ে কমিশনকে চিঠি পাঠিয়েছেন মমতা। অর্থাৎ মমতা-পন্থী তৃণমূলের কর্মসমিতিতে কারা রয়েছেন, সেই তালিকা পাঠানো হয়েছে।কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে ঋতব্রত শিবিরের পাঁচ বিধায়ক তথা ‘আসল তৃণমূলে’র গঠন করা কমিটির সদস্যরা তাঁদের তথাকথিত ‘বিশেষ অধিবেশনে’র নথি জমা দিয়ে এসেছেন।

আরও পড়ুন: মিড ডে মিলে ডিম কি বাদ পড়ছে, এবার মুখ খুলল ইসকন

সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনার সঙ্গে দেখা করে ঋতব্রত শিবির সোমবার পাঁচতারা হোটেলে যে বিশেষ অধিবেশন হয়েছে, সেই অধিবেশনের ‘মিনিটস’ জমা দিয়েছেন। সেই সঙ্গে কমিশনকে জানিয়ে এসেছেন, দলের নতুন চেয়ারপার্সন হচ্ছেন অরূপ রায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পদ থেকে অপসারিত। নতুন করে ৩০ সদস্যের কর্মসমিতি গঠন করা হয়েছে। ঋতব্রত ছাড়াও ওই প্রতিনিধি দলে সন্দীপন সাহা, জাভেদ খান, অরূপ রায় এবং আখরুজ্জামান ছিলেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99