Sunday, June 28, 2026
HomeBig newsনির্বাচনী জটে  কীভাবে হবে SSC-র নিয়োগ? হাইকোর্টে গেল স্কুল সার্ভিস কমিশন

নির্বাচনী জটে  কীভাবে হবে SSC-র নিয়োগ? হাইকোর্টে গেল স্কুল সার্ভিস কমিশন

সুপ্রিম কোর্ট এসএসসিকে নতুন নিয়োগ ৩১ আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে

ওয়েবডেক- নির্বাচনের (Election)  গেরোয় সুপ্রিম কোর্টের (Supreme Court)  নির্দেশ অমান্য হতে বসেছে। এমনই আশঙ্কা নিয়ে হাইকোর্টে (High Court)  মামলার জন্য দৃষ্টি আকর্ষণ করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) ।  এদিন কমিশনের তরফে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে জানায়,  সুপ্রিম কোর্ট এসএসসিকে নতুন নিয়োগ ৩১ আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে। আগে মার্চের মধ্যে শেষ করার নির্দেশ ছিল।

এদিকে এসএসসির সর্বসাকুল্যে কর্মী রয়েছে ৩৫ জন। তার মধ্যে নির্বাচন কমিশন ভোটের কাজে ২৪ জনকে নিয়ে নিয়েছে। এদিকে স্কুলে নিয়োগের জন্য ইন্টারভিউ চলছে। এই অবস্থায় ওই কর্মীদের না ফেরালে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ শেষ করা যাবে না। এসএসসির আরও দাবি, ওই কর্মীরা স্বশাসিত সংস্থার কর্মী। সেখান থেকে কর্মী নির্বাচনের জন্য তোলা যায় না। আগামী সোমবার মামলার শুনানির আশ্বাস হাইকোর্টের।

আরও পড়ুন-  বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ? সাক্ষাৎ পদ্ম-নেতৃত্বের সঙ্গে

বুধবার স্কুল সার্ভিস কমিশনের তরফে আদালতের জানানো হয়, সুপ্রিম কোর্ট এসএসসিকে নতুন নিয়োগ ৩১ অগাস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল। প্রথমে মার্চের মধ্যে শেষ করার নির্দেশ ছিল। কিন্তু পরে তা বদল হয়। এদিকে এসএসসির সর্বসাকুল্যে কর্মী রয়েছে ৩৫ জন। এর মধ্যে ভোটের কাজে ২৪ জনকে নিয়েছে নির্বাচন কমিশন। স্কুলে চলছে নিয়োগের ইন্টারভিউ। এই অবস্থায় কমিশন যদি এসএসসির ওই কর্মীদের না ফেরায় তাহলে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মধ্যে নিয়োগ শেষ করা যাবে না।

এসএসসির আরও দাবি, ওই কর্মীরা স্বশাসিত সংস্থার কর্মী। সেখান থেকে কর্মীদের নির্বাচনের জন্য নিয়ে নেওয়া যায় না। দুর্নীতির কারণে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়। দেশের সর্বোচ্চ আদালতও সেই নির্দেশকেই বহাল রাখে। এর পর অযোগ্যদের বাদ দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যেই একাদশ ও দ্বাদশ ও নবম-দশম এবং শিক্ষাকর্মীদের লেখা পরীক্ষা সম্পূর্ণ। চলছে ইন্টারভিউ। এই অবস্থার মধ্যে বাংলায় ভোটের প্রস্তুতি। এদিকে নির্বাচন কমিশন ভোটের কাছে শিক্ষকদের নিয়োগ করেছে। ফলে এখন এসএসসির নিয়োগ কীভাবে হবে, সেটাই এখন বড় প্রশ্ন। সেই আশঙ্কায় আগেভাগেই আদালতের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO