Wednesday, April 1, 2026
HomeScrollবেহালায় ইডির অভিযানে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট
ED

বেহালায় ইডির অভিযানে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট

এক কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে

ওয়েবডেস্ক-  ভোটের (West Bengal Assembly Election 2026)  মুখে বড়সড় অভিযান ইডির (ED) । ফের উদ্ধার হল বান্ডিল বান্ডিল নোট। এক সংস্থার কর্তার বেহালার (Behala)  বাড়ি থেকে নগদ এক কোটিরও বেশি টাকা উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকেরা।  পাশাপাশি অস্ত্র উদ্ধার হয়েছে দক্ষিণ কলকাতার কসবা (Kasba)  এলাকার বিশ্বজিৎ পোদ্দার নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে। এই ঘটনায় ফের চাঞ্চল্য।

বুধবার সকাল থেকে তল্লাশি অভিযানে নামে তদন্তকারী আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, কসবা,বালিগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে সোনা পাপ্পু। সেই সূত্র ধরেই অভিযান শুরু করেন তদন্তকারী আধিকারিকেরা।  গোপন সূত্রে খবর, তিনি নাকি বিভিন্ন নির্মাণ সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা তুলতেন, তার মাধ্যমেই সেই টাকা পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। সেই খবর খতিয়ে দেখতেই সোনা পাপ্পুর বাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালায় তদন্তকারী আধিকারিকেরা।

আরও পড়ুন-  দক্ষিণবঙ্গ জুড়ে এ বার বাড়বে গরম, কলকাতা-সহ আট জেলায় পারদ ঊর্ধ্বমুখী, জারি সতর্কতা

সোনা পাপ্পুর বাড়ির পাশাপাশি দক্ষিণ কলকাতার আরও বেশ কয়েকটি জায়গায় হানা দেয় ইডি। বালিগঞ্জের এক ঠিকাদার সংস্থার অফিসেরো অভিযান চালানো হয়। জানা গেছে,  ওই সংস্থার কর্তার বেহালার বাড়ি থেকেই এই টাকা পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে খবর, এক কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।  সূত্রের খবর, এই সোনা পাপ্পুর দক্ষিণ কলকাতার এক তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ। সম্প্রতি রবীন্দ্র সরোবরের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। তবে পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি।

 

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot