HomeScrollদক্ষিণবঙ্গ জুড়ে এ বার বাড়বে গরম, কলকাতা-সহ আট জেলায় পারদ ঊর্ধ্বমুখী, জারি...

দক্ষিণবঙ্গ জুড়ে এ বার বাড়বে গরম, কলকাতা-সহ আট জেলায় পারদ ঊর্ধ্বমুখী, জারি সতর্কতা

দুর্যোগ কাটিয়ে এবার বঙ্গে গরমের দাপট, ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

কলকাতা: দুর্যোগ কাটিয়ে এবার বঙ্গে গরমের দাপট (West Bengal Summer Heat)। এক ধাক্কায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে ৪-৬ ডিগ্রি। এপ্রিলের শুরুতেই বাংলায় তাপমাত্রার পারদ (Temperature Will Rise Bengal) চড়তে শুরু করেছে, যা আগামী কয়েক দিনে আরও বাড়বে। কলকাতা (Kolkata Temperature Increase)-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে তা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গেও কয়েকদিন বৃষ্টি চললেও এরপর গরম বাড়বে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূমে বাড়বে তাপমাত্রার পারদ।

মৌসম ভবনও তাদের পূর্বাভাসে জানিয়েছে, এবার বাংলায় তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল। বৈশাখ-জ্যৈষ্ঠে বেশি তাপপ্রবাহের আশঙ্কা বাংলায়। মে মাসে তাপপ্রবাহ আরও বাড়বে। আগামী কিছু দিন দক্ষিণবঙ্গে শুষ্ক পশ্চিম ও উত্তর-পশ্চিম বায়ু প্রবাহিত হবে, যার ফলে আর্দ্রতা ও তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পাবে। আগামী চার দিনে দক্ষিণের তাপমাত্রা বাড়তে পারে চার থেকে ছ’ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে।বৃহস্পতিবার, অর্থাৎ ২ এপ্রিল উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়। ৩ এপ্রিল এবং ৪ এপ্রিল এই জেলাগুলির পাশাপাশি সতর্কতা রয়েছে কলকাতা এবং বীরভূমেও।

আরও পড়ুন: প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রদেশ কংগ্রেসে তুলকালাম কাণ্ড, চরম কোন্দলে কী অবস্থা

এপ্রিল মাস পড়তেই গরমের দাপট শুরু হতে চলেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দু-একদিনেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা। কলকাতার পারদ ছুঁতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিস বলছে, সপ্তাহান্তে সাময়িক দাপট বাড়বে গরমের। তবে এই গরম সাময়িক, কারণ রবিবার থেকে আবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সোমবার, ৬ এপ্রিল রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া-হুগলির আকাশও আজ পরিষ্কার থাকবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়াতে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত ও সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News