Tuesday, March 31, 2026
HomeScrollরাজ্য ও আবেদনকারীদের উদ্দেশে বড় মন্তব্য কলকাতা হাইকোর্টের!
Calcutta High Court

রাজ্য ও আবেদনকারীদের উদ্দেশে বড় মন্তব্য কলকাতা হাইকোর্টের!

আদালতের সময় নষ্ট কেন? প্রশ্ন বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের

ওয়েব ডেস্ক : সামনেই নির্বাচন বাংলায় (West bengal Assembly Election 2026)। তার নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তবে নির্বাচনের আগে পুলিশের বিরুদ্ধে মিটিং-মিছিলের (Meeting-procession) অনুমোদন না দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। এই মামলায় বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য। জানানো হয়, অনুমোদন নিয়ে অযথা আদালতের সময় নষ্ট না করে আবেদনকারী (Petitioners) ও পুলিশের (Police) মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে। বুধবার বিধাননগরের একটি মিছিল সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য রাজ্য ও আবেদনকারীদের উদ্দেশে এই মন্তব্য করেন।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য এদিন রাজ্য ও আবেদনকারীর উদ্দেশ্যে বলেন, মিটিং মিছিলের অনুমোদন নিয়ে আবেদনকারীদের সঙ্গে আলোচনা করুন। থানায় বসে আলোচনার মাধ্যমে বিকল্প সময়, জায়গা, মিছিলের পথ নির্ধারণ করুন।অযথা আদালতের সময় নষ্ট কেন?

আরও খবর : ‘অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে’, জয়ে শুভেচ্ছা বার্তা মমতার

তিনি আরও বলেছেন, প্রতিবাদ জানানোর অধিকার সকলের আছে। সেটাকে কখনওই বন্ধ করা যায় না। তবে সেটা যেন অন্যের সমস্যা না হয়ে দাঁড়ায় সেই বিষয় লক্ষ্য রাখতে হবে। আদালতের পর্যবেক্ষণ, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, উৎসব, পরীক্ষা বা স্থানীয় সমস্যার কারণ দেখিয়ে বহু ক্ষেত্রেই মিটিং-মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন। ফলে সংগঠকরা অনুমতির জন্য বারবার হাইকোর্টে যাচ্ছেন। আদালতে শুনানির সময় প্রায়ই বিচারপতির মধ্যস্থতায় পুলিশ ও আবেদনকারীদের মধ্যে আলোচনার মাধ্যমে বিকল্প অনুমোদনের ব্যবস্থা হচ্ছে।

বুধবার বিধাননগরের একটি মিছিল সংক্রান্ত মামলায় একই পরিস্থিতি তৈরি হওয়ায় বিচারপতি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দেন। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আগে প্রশাসনিক স্তরে সমঝোতার পথ খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot