Saturday, July 4, 2026
HomeScrollSIR-এ ‘বৈধ ভোটার’ নিয়ে DEO-দের বড় নির্দেশ! কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার?
SIR

SIR-এ ‘বৈধ ভোটার’ নিয়ে DEO-দের বড় নির্দেশ! কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার?

আমাদের ভালো মানের কাজ চাই: জ্ঞানেষ কুমার

ওয়েব ডেস্ক: ভিনদেশি নাগরিকদের নাম যাতে কোনওভাবেই ভোটার তালিকায় (Voter List) অন্তর্ভুক্ত না হয়, সে বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Electoral Officer) জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। একই সঙ্গে বৈধ নাগরিকদের নাম যেন ভুলবশত বাদ না পড়ে, সে দিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিইও-দের।

নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের সমস্ত জেলার ডিইও-দের নিয়ে আয়োজিত বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। সকাল ১১টা থেকে শুরু হওয়া ওই বৈঠকে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন: SIR প্রক্রিয়ার মাঝে রাজ্যের মুখ্যসচিবকে তলব কমিশনের

বৈঠকে জ্ঞানেশ কুমার স্পষ্ট করে জানান, “এসআইআর-এর কাজ সঠিকভাবে এবং নিখুঁতভাবে সম্পন্ন করতে হবে। আমাদের ভালো মানের কাজ চাই।” তিনি ডিইওদের সতর্ক করে বলেন, অকারণে বা অপ্রাসঙ্গিক কোনও তথ্য আপলোড করা যাবে না। অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনও নথি গ্রহণ না করার নির্দেশও দেন তিনি। “কোনওভাবেই অপাসঙ্গিক নথি আপলোড যাতে না হয়, সেই বিষয়ে কঠোর নজর রাখতে হবে,” এই বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার।

ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে শুনানির নথি স্ক্রুটিনির সময়সীমাও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নিষ্পত্তি হওয়া মামলাগুলিও পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet