HomeScrollমহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা লীনা গঙ্গোপাধ্যায়ের

মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা লীনা গঙ্গোপাধ্যায়ের

পালাবদল হতেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ইস্তফা

কলকাতা: মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন লীনা। তবে পরে আর ইস্তফা দেননি। এবার রাজ্যে পালাবদল হতে ইস্তাফা দিলেন।

লীনা গত ৯ বছর ধরে মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ছিলেন। সেই অনুযায়ী আগামী জুলাই মাসে তাঁর মেয়াদ সম্পূর্ণ হবে। লীনা গঙ্গোপাধ্যায় একাধারে চিত্রনাট্যকার ও লেখক। তাঁর প্রযোজনা সংস্থাও রয়েছে। তিনি তৃণমূল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। ২০২৩ সালের জুলাইয়ে তাঁকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন করা হয়। রাজ্যে পালাবদলের পর ইস্তফা দিলেন লীনা।

আরও পড়ুন: যখন ইচ্ছে অফিসে আসার দিন শেষ! সরকারি অফিসে দশটা-পাঁচটার ডিউটিতে কড়াকড়ি

ইস্তফা প্রসঙ্গে লীনা বলেন, ‘‘আমায় এখনও কমিশন থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।’’ তবে সূত্রের খবর, আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন লীনা। তার জন্যই নাকি কমিশনের অফিসে বৈঠক ডেকেছেন। আরও জানা গিয়েছে, এই সাম্মানিক পদে একটানা ৯ বছর থাকা যায়। তার পর ওই পদ থেকে অবসর নিতে হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News