Saturday, June 27, 2026
Homeএই মুহূর্তেঅভিভাবকহীন মোহনবাগান! প্রয়াত টুটু বসু, শোকস্তব্ধ ময়দান
Tutu Bose

অভিভাবকহীন মোহনবাগান! প্রয়াত টুটু বসু, শোকস্তব্ধ ময়দান

এক যুগের অবসান, চিরঘুমে টুটু বসু...

কলকাতা: অভিভাবকহীন মোহনবাগান! প্রয়াত টুটু বসু (Tutu Bose)। টুটু বসুর প্রয়াণে এক যুগের অবসান। মোহনবাগান ক্লাব ও টুটু বসু একে অপরের পরিপূরক ছিলেন। দীর্ঘদিন ধরে ক্রীড়া প্রশাসনে ওনার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের (Mohunbagan Supergiant) প্রাণপুরুষ স্বপনসাধন বসু।সোমবারই হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১১ টা ৫৫ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

জানা গিয়েছে, বুধবার সকাল ৮ টায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর বালিগঞ্জের বাসভবনে। সেখান থেকে খিদিরপুর ক্লাব, ভবানীপুর ক্লাব হয়ে মোহনবাগান ক্লাবে। সকাল সাড়ে ১১টা নাগাদ মোহনবাগানে তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত ক্লাবেই থাকবে মরদেহ। এরপর বিকেল সাড়ে ৪টে নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে টুটু বসুর। পরিবারের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। টুটু বসুর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ময়দানে। শুধু মোহনবাগান নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারাও এই প্রবীণ প্রশাসকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ফের চোট বরুণের? RCB-র বিরুদ্ধে খেলতে পারবেন? উঠছে প্রশ্ন

তাঁর প্রয়াণে শোকবার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক শ্রী স্বপনসাধন বসু (টুটু বসু) মহাশয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।টুটু বোসের বিদায়ে শোকসন্তপ্ত রাজ্য বিজেপি’র সভাপতি শমীক ভট্টাচার্য। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘প্রয়াত স্বপন সাধন বসু (টুটু বসু) ভারতীয় ফুটবল ও মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব পরিবারের এক অবিস্মরণীয় নাম।

মোহনবাগান ক্লাবের ইতিহাসে টুটু বসু এক বিরাট অধ্যায়। ১৯৯১ থেকে ১৯৯৫ পর্যন্ত সচিব, তারপর ১৯৯৫ থেকে ২০১৮ পর্যন্ত দীর্ঘ সময় সভাপতির দায়িত্ব সামলেছেন টুটু বসু। মাঝে অঞ্জন মিত্রের সঙ্গে তাঁর ‘জুটি’, ২০১৮ সালে তিনি ফের সচিব পদে ফেরেন। যদিও সাম্প্রতিক নির্বাচনে তিনি সরে দাঁড়িয়েছিলেন। বর্তমানে কোনও আনুষ্ঠানিক পদে থাকেননি।ব্যালট পেপারে স্বচ্ছ ভোটদান পদ্ধতি থেকে শুরু করে ক্লাবের পরিকাঠামো উন্নয়ন—সবক্ষেত্রেই ছিল তাঁর হাতের ছোঁয়া। মোহনবাগানকে বড় বিনিয়োগের রাস্তায় নিয়ে যাওয়া এবং আরপিএসজি গ্রুপের সঙ্গে সংযুক্তিকরণের অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনিই। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হন টুটু বসু। তাঁকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। মঙ্গলবার তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিকও। এছাড়াও, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও টুটুবাবুর খোঁজ নিয়েছিলেন। তবে, মঙ্গলবার রাত ১২টা প্রয়াত হন মোহনবাগানের প্রাক্তন সভাপতি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO