Wednesday, July 15, 2026
HomeBig news‘আমার অনেক কাজ, ভাবার সময় নেই, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে’ প্রসঙ্গে স্পষ্ট জবাব...
Mamata Banerjee

‘আমার অনেক কাজ, ভাবার সময় নেই, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে’ প্রসঙ্গে স্পষ্ট জবাব শুভেন্দুর

প্রাক্তন শাসকদলকে গুরত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ওয়েবডেস্ক- রাজ্যের রাজনৈতিক অস্থিরতা! সদ্য মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Cm Shuvendu Adhikari) । এখনও পর্যন্ত নবান্নে দুবার মন্ত্রিসভা বৈঠক সেরেছেন। সেইসঙ্গে একাধিক প্রকল্পের উল্লেখ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  যে চুপ করে বসে থাকবেন না, সেই কথা আগেই বোঝা গিয়েছিল।

ফের চিরাচরিত কালো পোশাকে হাইকোর্টে হাজির হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে উচ্চ আদালতের (Court)  দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস (Tmc) । আর এই মামলার শুনানিতে এদিন নিজে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে বিন্দুমাত্র আমল দিতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত হতেই সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্ট যাওয়ার প্রশ্ন সামনে রাখেন। কোনও রকম উত্তেজিত না হয়ে অত্যন্ত সংযত আচরণে দৃঢ় মেজাজে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, এই সব চিন্তা করার মতো কোনও বিলাসিতা তার নেই।

আরও পড়ুন-  এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান’ বিচারপতির কাছে হাত জোড় করে বললেন মমতা

মুখ্যমন্ত্রী বলেন, “আমার অনেক কাজ আছে জানেন তো। এসব নিয়ে ভাবার সময় নেই আমার কাছে। আর আমি এসব নিয়ে ভাবতেও রাজি নই।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্য থেকে স্পষ্ট যে, বিরোধীদের আইনি কোনও গুরুত্ব দিতে চান না শুভেন্দু। এখন তাঁর একমাত্র লক্ষ্য বাংলার উন্নয়ন। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি এদিন বিধানসভার সংসদীয় কাঠামো মজবুত করার দিকে বিশেষ নজর দিয়েছেন।

কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বসুর নাম তিনি বিধানসভার পরবর্তী স্পিকার হিসেবে মনোনীত করেছেন। সোশ্যাল মিডিয়ায় রথীন্দ্রনাথের প্রতি আস্থা প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, উত্তরবঙ্গের এই অভিজ্ঞ নেতার হাত ধরে বিধানসভার গরিমা ও গণতান্ত্রিক ঐতিহ্য সুরক্ষিত থাকবে। রাজ্যের প্রতি তাঁর বিশাল দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে, শুভেন্দু অধিকারী বলেন, “আমার এখন অনেক দায়িত্ব, সব দিকে নজর দিতে হবে।” এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে, সেই সাফল্যের দিনে কৃতী পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot