Saturday, March 7, 2026
HomeScrollশেষবেলায় কি শীতের কামব্যাক? কলকাতায় পারদ নামল ১৫-এর ঘরে

শেষবেলায় কি শীতের কামব্যাক? কলকাতায় পারদ নামল ১৫-এর ঘরে

কলকাতা: কলকাতার আবহাওয়ায় (Kolkata Weather Update) ফের শীতের ছোঁয়া (Winter Update in Kolkata)। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে নামলেও শনিবার তা আরও কমে পৌঁছেছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। ফলে সকালের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে দিনের বেলায় রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি কমে যাচ্ছে। তাপমাত্রার এই ওঠাপড়ায় সকাল-বিকেল গায়ে চাদর বা গরম পোশাক থাকলেও বেলা বাড়তেই তা খুলে রাখতে হচ্ছে শহরবাসীকে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পারদ আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে ১১ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন তাপমাত্রা ফের ২-৪ ডিগ্রি বাড়তে পারে। অর্থাৎ, কিছুদিনের জন্য শীতের আমেজ বজায় থাকলেও দ্রুতই তা কমে যাবে। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ফলে আবহাওয়া শুষ্কই থাকবে।

আরও পড়ুন: মিলেছে সম্মতি, রাজ্যপালের ভাষণে শুরু বাজেট অধিবেশন, আলোচনা মনমোহনকে নিয়ে

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘমুক্ত আকাশ এবং ঠান্ডা বাতাসের দাপট থাকবে। সকালে কিছু জায়গায় কুয়াশা দেখা যেতে পারে, তবে সারাদিন পরিষ্কার আকাশই থাকবে। রাতের দিকে আবার ঠান্ডার অনুভূতি খানিকটা বাড়তে পারে।

উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়া থাকবে। হাওয়া অফিসের মতে, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পাহাড়ি এলাকায় তাপমাত্রা আরও কিছুটা নিচে নামতে পারে, তবে শীতল আবহাওয়ার সঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। ফলে দার্জিলিং, কালিম্পং-এর মতো পর্যটন কেন্দ্রগুলোতে এখনো শীতের আমেজ পাওয়া যাবে।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৩১ শতাংশ। ফলে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়লে উষ্ণতার ছোঁয়া লাগবে। তবে শীতের এই কামব্যাক কতদিন স্থায়ী হবে, তা এখনো স্পষ্ট নয়।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80