Wednesday, July 22, 2026
HomeScrollআপ-কে জেতানো আমাদের দায়িত্ব নয়, জানাল কংগ্রেস

আপ-কে জেতানো আমাদের দায়িত্ব নয়, জানাল কংগ্রেস

[h_news]

ওয়েব ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Elections) ভোটগণনা চলছে। এখনও পর্যন্ত কোনও আসনেই চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি, কিন্তু যা ট্রেন্ড তাতে ২৪ বছর পর রাজধানী দখল করতে চলেছে বিজেপি (BJP)। বিদায় নিতে হতে পারে আম আদমি পার্টিকে (AAP)। নির্বাচনে লড়াই করা আর এক দল কংগ্রেস (Congress) সাফ জানিয়ে দিল, আপ-কে জেতানোর দায়িত্ব তাদের নয়।

কেন্দ্রীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের শরিক আপ এবং কংগ্রেস। কিন্তু হরিয়ানা বিধানসভা নির্বাচনের মতো দিল্লিতেও তাদের বনিবনা না হওয়ায় আলাদা লড়েছে দুই দল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর ফলে সুবিধা হবে বিজেপির। শনিবার ভোটগণনায় সে ব্যাপারটাই কি পরিষ্কার হচ্ছে?

আরও পড়ুন: দিল্লি ভোটে খেলা ঘুরছে? ব্যবধান কমাচ্ছে আপ  

কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে (Supriya Shrinate) বললেন, “আপ-কে জেতানো আমাদের দায় নয়… আমরা উর্বর রাজনৈতিক দুর্গ খুঁজব এবং জেতার চেষ্টা করব, দিল্লি এমন এক জায়গা যেখানে আমরা ১৫ বছর ক্ষমতায় ছিলাম।”

 

এদিকে এদিন সকালেই আপ এবং কংগ্রেসের দ্বন্দ্ব নিয়ে তুমুল কটাক্ষ করেছেন ইন্ডিয়া জোটের আর এক শরিক ন্যাশনাল কনফারেন্স পার্টির নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah)। সোশ্যাল মিডিয়ায় মিম শেয়ার করলেন তিনি, যে মিমের চরিত্রটি বলছে, “যত ইচ্ছে লড়ো নিজেদের মধ্যে, নিজেদের শেষ করে দাও।” ক্যাপশনে আবদুল্লা লিখলেন, “আরও লড়াই করো নিজেদের মধ্যে।” বোঝাই যাচ্ছে, জোটের দুই শরিকের বিবাদ নিয়েই এই কটাক্ষ।

প্রসঙ্গত, বেলা ১১টা অবধি ভোট গণনার পর ৪২টি আসনে এগিয়ে আছে বিজেপি, আপ এগিয়ে ২৮টি আসনে। কংগ্রেস সব জায়গায় পিছিয়ে। দিল্লির মোট বিধানসভা আসন ৭০টি, তাই ম্যাজিক ফিগার ৩৬টি।

দেখুন খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99