HomeScrollবার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে উদ্দেশ্য করে পোস্ট, কী অভিযোগ আইনজীবী কল্যাণের?
Kalyan Banerjee

বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে উদ্দেশ্য করে পোস্ট, কী অভিযোগ আইনজীবী কল্যাণের?

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কী জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবার নতুন বিতর্কে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করা আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনি দাবি করেছেন, নিজেকে সিআইডি অফিসার পরিচয় দেওয়া এক ব্যক্তি ফোন করে তাঁকে একটি চলতি মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়েছেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের (Bar Association) সেক্রেটারিকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, তিনি বর্তমানে শোভনদেব চট্টোপাধ্যায় বনাম পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার সংক্রান্ত মামলায় সিনিয়র অ্যাডভোকেট হিসেবে উপস্থিত রয়েছেন। ওই মামলায় বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে আইনি চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে টানা তিন দিন ধরে তিনি সওয়াল করেছেন। বৃহস্পতিবার সেই মামলার নির্দেশও প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: সইজালকাণ্ডে এবার সিআইডি-র স্ক্য়ানারে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

পোস্টে কল্যাণ আরও লেখেন যে, তিনি CRR No. 2240/2026 মামলাতেও উপস্থিত ছিলেন। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার অধীনে জারি হওয়া একটি নোটিশকে চ্যালেঞ্জ করেছিলেন। মামলাটি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে বিচারাধীন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এরপরই তিনি একটি গুরুত্বপূর্ণ দাবি করেন। কল্যাণের বক্তব্য অনুযায়ী, “আজ কয়েক মিনিট আগে পার্থ ভট্টাচার্য নামে এক ব্যক্তি, যিনি নিজেকে সিআইডির অফিসার বলে পরিচয় দিয়েছেন, আমার মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং উল্লিখিত ফৌজদারি মামলার তদন্তের স্বার্থে আমাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চান।”

এই দাবি সামনে আসার পর রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একজন আইনজীবী হিসেবে বিচারাধীন মামলায় তাঁর ভূমিকা এবং সেই মামলার তদন্তের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের অনুরোধ— এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সিআইডির পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পার্থ ভট্টাচার্য নামে যাঁর কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, তাঁর পরিচয় বা তদন্তের উদ্দেশ্য সম্পর্কেও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News