HomeScrollরেসের মাঝেই শারীরিক নিয়ন্ত্রণ হারালেন, তবু থামলেন না! হাইরক্স বেইজিং জিতে বিতর্কে...

রেসের মাঝেই শারীরিক নিয়ন্ত্রণ হারালেন, তবু থামলেন না! হাইরক্স বেইজিং জিতে বিতর্কে জোয়ানা ভিয়েতশিক

দৌড়ের সময় পেটের সমস্যা ও বাওয়েল ইনকন্টিনেন্সের শিকার হয়েও প্রতিযোগিতা চালিয়ে গিয়ে মহিলাদের পেশাদার বিভাগে জয়ী অস্ট্রেলিয়ার হাইরক্স অ্যাথলিট জোয়ানা ভিয়েতশিক। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে অ্যাথলিটদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ওয়েব ডেস্ক : দৌড়ের মঞ্চে জয় অনেক সময়ই কঠিন শারীরিক সীমা পেরিয়ে অর্জন করতে হয়। কিন্তু সেই সীমা কতটা অতিক্রম করা উচিত, তা নিয়েই এবার বিতর্কের কেন্দ্রে অস্ট্রেলিয়ার হাইরক্স অ্যাথলিট জোয়ানা ভিয়েতশিক (Joanna Wietrzyk)। হাইরক্স বেইজিংয়ে মহিলাদের পেশাদার বিভাগে প্রতিযোগিতার সময় গুরুতর পেটের সমস্যার মুখে পড়েন তিনি। এমনকি দৌড় চলাকালীন বাওয়েল ইনকন্টিনেন্সের ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে।

তবে শারীরিক সমস্যার কারণে রেস থেকে সরে দাঁড়াননি এই তারকা অ্যাথলিট। বরং পরিস্থিতি সামলে প্রতিযোগিতা শেষ করেন। শেষ পর্যন্ত ১ ঘণ্টা ১ মিনিট ২৩ সেকেন্ড সময় নিয়ে মহিলাদের পেশাদার বিভাগে প্রথম স্থান দখল করেন তিনি।জোয়ানা ভিয়েতশিক হাইরক্সের অন্যতম সফল প্রতিযোগী। তিনি বর্তমানে মহিলাদের বিভাগে বিশ্বরেকর্ডের অধিকারীও। ফলে তাঁর এই পারফরম্যান্স স্বাভাবিকভাবেই ক্রীড়ামহলে ব্যাপক নজর কেড়েছে।

আরও খবর :  চোটে আফগান সিরিজের বাইরে বরুণ, এশিয়ান গেমসে খেলা নিয়েও সন্দেহ

তবে জয় যতটা আলোচনায় এসেছে, তার থেকেও বেশি বিতর্ক তৈরি হয়েছে রেস চলাকালীন শারীরিক পরিস্থিতি সামলে প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে। অ্যাথলিটের স্বাস্থ্য ও সুস্থতা কতটা গুরুত্বপূর্ণ এবং এমন পরিস্থিতিতে প্রতিযোগিতা বন্ধ করা উচিত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর পাশাপাশি প্রকাশ্যে এমন শারীরিক সমস্যার ঘটনা ঘিরে স্বাস্থ্যবিধি ও জনস্বাস্থ্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। রেস আয়োজকদের দায়িত্ব কতটা এবং প্রতিযোগীদের শারীরিক সমস্যার ক্ষেত্রে তাঁদের কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, সেই প্রশ্নও সামনে এসেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News