Sunday, May 17, 2026
HomeScrollফের দেশের নিরাপদতম শহর তিলোত্তমা
Kolkata

ফের দেশের নিরাপদতম শহর তিলোত্তমা

টানা চারবার কেন্দ্রের রিপোর্টে সেরার শিরোপা মহানগরীর

কলকাতা: ভারতের নিরাপত্তা তালিকায় আবারও শীর্ষে উঠে এল কলকাতা (Kolkata Safest City In The Country )। টানা চারবার কেন্দ্রের রিপোর্টে সেরার শিরোপা তিলোত্তমার। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-এর সর্বশেষ ২০২৩ সালের রিপোর্টে দেখা গিয়েছে, দেশের ২০ লাখের বেশি জনসংখ্যা বিশিষ্ট ১৯টি শহরের মধ্যে কলকাতায় অপরাধের হার সবচেয়ে কম প্রতি এক লক্ষ জনে মাত্র ৮৩.৯টি দণ্ডনীয় অপরাধ। এ নিয়ে পরপর চার বছর ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে নিজের অবস্থান ধরে রাখল তিলোত্তমা।

কলকাতার পর দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। লক্ষ মানুষের মধ্যে ৩৩২.৩ অপরাধের হিসাব রয়েছে। তৃতীয় স্থানে পুণে। লক্ষ জনবসতি ৩৩৭.১ অপরাধের রেকর্ড রয়েছে। মুম্বইতে (Mumbai) ৩৫৫.৪ অপরাধ হয়েছে।
অপরাধ পরিসংখ্যান বলছে, ২০২২ সালে কলকাতায় এই হার ছিল ৮৬.৫ এবং ২০২১ সালে ১০৩.৫। ২০১৬ সালে যেখানে এই হার ছিল ১৫৯.৬, সেখানে ধীরে ধীরে অপরাধের গ্রাফ নেমেছে শহরে । গত বছর (২০২৩) শহরে মোট দণ্ডনীয় অপরাধের সংখ্যা দাঁড়ায় ১১,৮৪৩, যা ২০২২ সালের তুলনায়ও কম (১২,২১৩)। নারী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রেও শহরের পারফরম্যান্স প্রশংসনীয়। ২০২৩ সালে কলকাতায় মোট ১,৭৪৬টি নারী-নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় কম।

আরও পড়ুন: রবিবার পুজো কার্নিভাল, ভিড় সামলাতে চলবে বাড়তি মেট্রো

এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, অপরাধ প্রবণতা সবচেয়ে বেশি কোচিতে। সেখানে প্রতি লক্ষ মানুষের মধ্যে ৩,১৯২.৪ অপরাধ হয়েছে। দিল্লিতে (Delhi) সংখ্যাটি ২,১০৫.৩। সুরাটে ১,৩৭৭.১। নারীদের বিরুদ্ধে অপরাধের হার প্রতি এক লক্ষ জনে ২৫.৭, যা দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন চেন্নাই (১৭.৩) ও কোয়েম্বাটুর (২২.৭)-এর পরেই কলকাতা। শহরে প্রাপ্তবয়স্ক নারীর ধর্ষণ মামলার সংখ্যা ২০২৩ সালে মাত্র ১০, যদিও নাবালিকা ধর্ষণের ঘটনা ছিল ১৭২টি।

কলকাতা আজ শুধু সংস্কৃতি নয়, নিরাপত্তার ক্ষেত্রেও ভারতের অন্যতম উদাহরণ একটি শহর, যেখানকার নাগরিকেরা ও প্রশাসন একসাথে প্রমাণ করছে, নিরাপত্তা মানে কেবল আইন নয়, এটি সচেতনতার সংস্কৃতি। তবে ইতিবাচক ছবির মধ্যেও কিছু সতর্কবার্তা রয়েছে। গত বছর শহরে ৪৩টি খুনের ঘটনা ঘটেছে, যা ২০২২ সালের তুলনায় কিছুটা বেশি (৩৪), যদিও ২০২১ ও ২০২০ সালের তুলনায় কম। অন্যদিকে রাজ্য স্তরেও পশ্চিমবঙ্গ এগিয়ে রাজ্যের দণ্ডনীয় অপরাধের হার ১৮১.৬, যেখানে জাতীয় গড় ৪৩৩। কেবল ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, সিকিম ও মেঘালয় এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto