Monday, August 17, 2026
HomeBig newsরবিবার পুজো কার্নিভাল, ভিড় সামলাতে চলবে বাড়তি মেট্রো
Kolkata Metro

রবিবার পুজো কার্নিভাল, ভিড় সামলাতে চলবে বাড়তি মেট্রো

ব্লু ও গ্রিন লাইনে ওইদিন বেশি রাত পর্যন্ত মেট্রো চলবে

কলকাতা: ভারাক্রান্ত মনে মা কে বিদায় জানিয়েছে বাঙালি। কিন্তু পুজো পুজো মরশুম এখনও মন থেকে বিদায় জানাতে পারেনি বঙ্গবাসী। রবিবার রয়েছে দুর্গাপুজোর বিসর্জন পর্ব। আগামী রবিবার, ৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভালের মধ্যে দিয়ে তার সমাপ্তি ঘটবে। ওইদিন কলকাতার সমস্ত নামীদামি পুজো উদ্যোক্তারা প্রতিমা-সহ রেড রোডের কার্নিভালের অংশ নেবেন, তারপর বাবুঘাটে হবে বিসর্জন।  সেকারণে এখনও বেশ কিছু প্যাণ্ডেলে প্রতিমা রয়ে গিয়েছে। তবে এরইমধ্যে কার্নিভালের রাতে বাড়তি মেট্রো পরিষেবার কথা ঘোষণা করল কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে ওইদিন বেশি রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে।

গত কয়েকবছর ধরে পুজো কার্নিভাল কলকাতার এক বড় উৎসব। দেশি, বিদেশি অতিথি-সহ হাজার হাজার দর্শনার্থী শামিল হন তাতে। শুক্রবার কলকাতা মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর পুজো কার্নিভালের দিন দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ-হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো চালানো হবে। রোজকার সময়ে রাতের শেষ মেট্রোর পরও আপ ও ডাউনে মোট ৬টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। ২০ মিনিট অন্তর সেই পরিষেবা মিলবে। তার সময়সূচিও ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শনিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির তোলপাড় জেলায় জেলায়, কতদিন চলবে দুর্যোগ?

একনজরে দেখে নিন কখন কখন মিলবে মেট্রো…..

ব্লু লাইন:

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আপ)

রাত ১০.০৩, রাত ১০.২৩ ও রাত ১০.৪৩এ তিনটি মেট্রো ছাড়বে।

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (ডাউন)

রাত ৯.৫৩, রাত ১০.১৩, রাত ১০.৩৩এ তিনটি মেট্রো ছাড়বে।

গ্রিন লাইন:

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান

রাত ১০.২০, রাত ১০.৪০ ও রাত ১১টায় তিনটি মেট্রো ছাড়বে।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ

রাত ১০.২০, রাত ১০.৪০ ও রাত ১১টায় তিনটি মেট্রো ছাড়বে।

দেখুন খবর

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor