ওয়েব ডেস্ক : সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chatterjee) ১৮৯তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম (Vande Mataram Museum) গড়ে তোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার কলকাতার (Kolkata) কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক বাসভবনে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, এই প্রকল্পের জন্য রাজ্য বাজেটে ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে।
তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রথমে বঙ্কিমচন্দ্রের (Bankim Chandra Chatterjee) প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে কলেজ স্ট্রিটের এই ঐতিহাসিক বাসভবনে সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। একই সঙ্গে তাঁর দাবি, ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যে এমন একটি সংগ্রহশালা গড়ে তোলা হবে, যা জাতীয় স্তরের মর্যাদা পাবে।
আরও খবর : এআই ভুল করলেই বন্ধ! ব্যাঙ্কে AI ব্যবহারে ‘কিল সুইচ’ বাধ্যতামূলক করতে চাইছে আরবিআই
অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজনৈতিক আক্রমণও শানান মুখ্যমন্ত্রী। পূর্ববর্তী তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতি, দুর্নীতি এবং পরিবারতন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্রবাদী আদর্শে বিশ্বাসী এবং সেই লক্ষ্যেই কাজ করছে। রাজ্যের উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক নতুন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তৃণমূল নেতাদের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত এই প্রাঙ্গণে দুর্নীতি বা অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে কোনও আলোচনা করতে তিনি চান না। এমন আলোচনার জন্য অন্য জায়গা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেখুন অন্য খবর :







