HomeScrollদূষিত জলে নিউটাউনে অসুস্থ প্রায় ৩০০! শাপুরজির ই-ব্লকে ডায়ারিয়া-জ্বর
Shapoorji

দূষিত জলে নিউটাউনে অসুস্থ প্রায় ৩০০! শাপুরজির ই-ব্লকে ডায়ারিয়া-জ্বর

শাপুরজির ই-ব্লকে ছড়িয়েছে আতঙ্ক

কলকাতা: নিউটাউনের (Newtown) শাপুরজি (Sapoorji) আবাসনের ই-ব্লকে দূষিত জল পান করে ডায়ারিয়া (Diarrhea), জ্বর-সহ একাধিক উপসর্গে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৩০০ বাসিন্দা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয়দের প্রাথমিক অভিযোগ, সরকারি জল আবাসনের ওয়াটার রিজার্ভারে জমা থাকার সময় দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণাবেক্ষণ ও জীবাণুনাশক প্রক্রিয়া না হওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: বিকেল থেকে ঝড়-বৃষ্টির ইঙ্গিত, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

ইতিমধ্যেই হিডকোর (HIDCO) তরফে বিষয়টির বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। আবাসনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে আজ দুপুর দু’টোর সময় এনকে দফতরে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এদিকে জল সংগ্রহ করে নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে দূষণের প্রকৃত কারণ স্পষ্ট হবে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যদপ্তর ও স্থানীয় প্রশাসন নজরদারি বাড়িয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News