Thursday, March 26, 2026
HomeBig newsভোটের আগে উত্তপ্ত পাটুলি, চলল গুলি, মৃত তৃণমূল কর্মী
Patuli Incident

ভোটের আগে উত্তপ্ত পাটুলি, চলল গুলি, মৃত তৃণমূল কর্মী

আহত আরও এক যুবক, ঘটনায় গ্রেফতার চার

ওয়েবডেস্ক- ভোটের (West Bengal Assembly Election 2026)  আগে পাটুলির (Patuli)  পূর্ব ফুলবাগান (East Fulbagan)  এলাকায় শ্যুটআউট। গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু। মৃত তৃণমূল কর্মীর নাম রাহুল দে-র (Rahul Dey) । পাটুলির পূর্ব ফুলবাগান এক বহুতলের ছাদে অন্তত ৩ রাউন্ড গুলি চলার খবর পাওয়া গিয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পাটুলি থানার পুলিশ। ঘটনায় ধৃত চার। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে এই খুন । রাতে মদ্যপানের আসরে এই গুলি চলে বলে তথ্য সামনে এসেছে।

মৃতের পরিবারের দাবি, ওই বহুতলে জিৎ মুখোপাধ্যায় নামে এক পরিচিতর ফ্ল্যাটে গিয়েছিলেন রাহুল। জিৎ মুখোপাধ্যায় গতকাল ফোন করে নিজের ফ্ল্যাটে রাহুলকে ডাকেন বলে, দাবি মৃতের পরিবারের। আহত হয়েছেন জিৎ’ও।

আরও পড়ুন-  পানিহাটির বিজেপি প্রার্থী আরজি করে নির্যাতিতার মা

ভোটের আগে বাঘাযতীনের পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় শ্যুটআউট ঘিরে চাঞ্চল্য।  বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে গতকাল রাতে গুলি চলার আওয়াজ পাওয়া গেছে। দ্রুত পাটুলি থানায় খবর দেওয়া হয়।

পুলিশ এসে ওই ফ্ল্যাটের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় ২ যুবককে পড়ে থাকতে দেখা যায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল দে নামের তৃণমূলকর্মীর। কয়েক বছর আগে জিৎ এবং রাহুলের মধ্যে সম্পর্ক থাকলেও বর্তমানে তেমন যোগাযোগ ছিল না। তদন্ত করতে ঘটনাস্থলে আসেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরাও। জিৎ এবং রাহুলের মধ্যে কেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। দুই যুবকের পরিচিতিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলছে পুলিশ।
আহত জিৎ মুখোপাধ্যায়ের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, গতকাল রাতে আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ফ্ল্যাটে আসে এবং শ্যুটআউটের মতো ঘটনা ঘটায়।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto