Monday, March 23, 2026
HomeScrollগাইঘাটায় প্রচারে বিক্ষোভ! ‘গো ব্যাক’ স্লোগানে ঘেরাও সুব্রত ঠাকুর
TMC-BJP

গাইঘাটায় প্রচারে বিক্ষোভ! ‘গো ব্যাক’ স্লোগানে ঘেরাও সুব্রত ঠাকুর

তুঙ্গে তৃণমূল-বিজেপি চাপানউতোর

উত্তর ২৪ পরগনা: ভোট প্রচারে গিয়েই ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়লেন গাইঘাটার (Gaighata) বিজেপি (BJP) প্রার্থী সুব্রত ঠাকুর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গাইঘাটা থানার কলাসীম এলাকায়।

সূত্রের খবর, রবিবার রাতে কলাসীম এলাকায় প্রচারে যান সুব্রত ঠাকুর। তিনি প্রচার শুরু করার কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের পতাকা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কিছু মানুষ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের প্রশ্ন, এতদিন এলাকায় কেন আসেননি প্রার্থী, কী উন্নয়ন হয়েছে এলাকায়।

আরও পড়ুন: আরজি করে ফের মৃত্যুর অভিযোগ! স্ট্রেচার না পেয়ে হাঁটতে গিয়ে লুটিয়ে প্রৌঢ়…

এরপর ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগান উঠতে থাকে। পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরাও। ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি দেবব্রত ঘোষের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যার নেতৃত্বে কিছু মানুষ তাঁদের প্রার্থীর উপর হামলা চালায় এবং বিক্ষোভ দেখায়। তাঁর দাবি, “সুব্রত ঠাকুর পাঁচ বছরে যে উন্নয়ন করেছেন, তা আগের বিধায়কেরা করতে পারেননি। তৃণমূল যত বাধা দেবে, তিনি তত বেশি ভোটে জিতবেন।”

অন্যদিকে, গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস বলেন, “তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত বলে আমার জানা নেই। তবে মানুষ প্রত্যাশা পূরণ না হলে ক্ষোভ দেখাতেই পারে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99