Saturday, August 8, 2026
HomeScrollতথ্য কমিশনের সদস্যপদ থেকে ইস্তফা রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতার
Rajiv Kumar

তথ্য কমিশনের সদস্যপদ থেকে ইস্তফা রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতার

বর্তমানে সংসদের অধিবেশনে যোগ দিতে রাজধানীতেই রয়েছেন রাজীব কুমার

কলকাতা: পশ্চিমবঙ্গের তথ্য কমিশনের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন আইপিএস আধিকারিক তথা তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের (Rajib Kumar) স্ত্রী সঞ্চিতা কুমার। মঙ্গলবার রাজ্যপাল আর এন রবির (RN Ravi) কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পদত্যাগের পরই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন। বর্তমানে সংসদের অধিবেশনে যোগ দিতে রাজধানীতেই রয়েছেন রাজীব কুমার।

২০২৫ সালের মার্চ মাসে তৎকালীন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অনুমোদনের পর পশ্চিমবঙ্গ তথ্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সঞ্চিতা কুমার। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই প্রায় দেড় বছরের মাথায় তাঁর এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

আরও খবর : জেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন

প্রশাসনের একাংশের মতে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর এই পদত্যাগ কার্যত প্রত্যাশিতই ছিল। কারণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের অন্যতম মুখ হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিলেন রাজীব কুমার। সেই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক সমীকরণে তথ্য কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে সঞ্চিতা কুমারের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠছিল বলেই মনে করছেন অনেকে।

তবে পদত্যাগের কারণ সম্পর্কে সঞ্চিতা কুমার বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। একইভাবে রাজ্য সরকারের তরফেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ থেকে আকস্মিক ইস্তফা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে। যদিও রাজীব কুমারের রাজনৈতিক অবস্থান বা ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি। ফলে সঞ্চিতা কুমারের এই পদত্যাগের প্রকৃত কারণ এবং এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor