Wednesday, March 11, 2026
HomeScrollচার্জশিট ও নথির কপি চেয়ে আদালতে SSC-র টেন্টেড প্রার্থীরা
SSC Recruitment

চার্জশিট ও নথির কপি চেয়ে আদালতে SSC-র টেন্টেড প্রার্থীরা

হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন টেন্টেড প্রার্থীদের একাংশ

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ (SSC Recruitment) প্রক্রিয়ায় ফের আইনি লড়াইয়ে নামলেন ‘টেন্টেড’ বা দাগি হিসেবে চিহ্নিত প্রার্থীরা (Tainted Candidates)। কোন তদন্ত বা কোন নথির ভিত্তিতে তাঁদের দাগি হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই সংক্রান্ত সমস্ত নথি ও চার্জশিটের কপি পাওয়ার দাবিতে তাঁরা আলিপুর সিবিআই আদালতের (Alipore CBI Court) দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

টেন্টেড প্রার্থীদের তরফে আবেদন জানানো হয়, এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই যে চার্জশিট ও নথি জমা দিয়েছে, তার প্রতিলিপি তাঁদের দেওয়া হোক। আবেদনকারীদের যুক্তি ছিল, এই নথিগুলির উপর ভিত্তি করেই তাঁদের দাগি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ সেই নথিগুলি না দেখিয়েই তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে, যা আইনসঙ্গত নয়।

আরও পড়ুন: কবে থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? দিনক্ষণ জানাল পর্ষদ

তবে আলিপুর সিবিআই আদালত প্রার্থীদের এই আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যাঁরা আবেদন জানিয়েছেন, তাঁরা এই মামলার সঙ্গে সংযুক্ত অভিযুক্ত নন, আবার সাক্ষীও নন। ফলে ফৌজদারি আইন অনুযায়ী শুধুমাত্র মামলার সঙ্গে যুক্ত অভিযুক্ত ও সাক্ষীরাই চার্জশিট ও মামলার নথির কপি পাওয়ার অধিকারী। এই যুক্তিতেই আদালত আবেদন খারিজ করে দেয়।

আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন একাংশ টেন্টেড প্রার্থী। তাঁদের দাবি, একদিকে তাঁদের দাগি বা টেন্টেড হিসেবে চিহ্নিত করা হয়েছে, অন্যদিকে মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। এর ফলে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগও তাঁরা পাননি।

আবেদনকারীদের আরও দাবি, কোন কোন নথির ভিত্তিতে বা কোন তদন্তের রিপোর্ট অনুযায়ী তাঁদের দাগি বলা হয়েছে— সে বিষয়ে তাঁরা সম্পূর্ণ অন্ধকারে। ভারতীয় আইন অনুযায়ী, কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে আত্মপক্ষ সমর্থনের অধিকার তার মৌলিক অধিকার। কিন্তু সেই অধিকার থেকেই তাঁদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast