Saturday, June 27, 2026
HomeScrollপ্রোটেম স্পিকার হিসেবে লোকভবনে শপথ নিলেন তাপস রায়
Tapas Roy

প্রোটেম স্পিকার হিসেবে লোকভবনে শপথ নিলেন তাপস রায়

বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণের পর স্পিকার নির্বাচন হবে

কলকাতা: প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিলেন তাপস রায় (Tapas Roy)। মঙ্গলবার পশ্চিমবঙ্গের লোক ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি (Governor R N Ravi)। প্রোটেম স্পিকারের শপথগ্রহণে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও ছিলেন রাজ্যের নবনির্বাচিত মন্ত্রী এবং কয়েক জন হবু বিধায়কও।

বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের অন্য বিধায়কদের শপথগ্রহণ হবে। তার পরে ১৫ মে, শুক্রবার স্পিকার নির্বাচন।২৯৪টি আসনের মধ্যে আপাতত ২৯০ জন বিধায়ক আগামী দু’দিনে শপথ নেবেন। ফলতায় নতুন করে নির্বাচন হবে এবং মুখ্যমন্ত্রী ও হুমায়ুন কবীর দু’টি করে আসনে জেতায় আপাতত এই সংখ্যাটি ২৯০। বুধবার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্য মন্ত্রীদের পাশাপাশি উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরা শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জয়ী প্রার্থীদের শপথগ্রহণ। বৃহস্পতিবার প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী বিধায়করা শপথ নেবেন।দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমান জেলার জয়ী প্রার্থীরা শপথবাক্য পাঠ করবেন।

আরও পড়ুন:কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাও নেতা মাধাই পাত্রের, কী কারণে সিদ্ধান্ত? শুনুন মাও নেতা মুখ থেকে

সূত্রের খবর, তাপসকেই বিধানসভার অধ্যক্ষ পদের জন্য মনোনীত করা হতে পারে। শপথগ্রহণ ও স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিতে পারেন বলে সূত্রের খবর।মঙ্গলবার থেকেই বিধানসভা সেজে উঠেছে গেরুয়া আলোয়। সন্ধ্যা গড়াতেই বিধানসভা চত্বরের বিভিন্ন জায়গায় গেরুয়া রঙের আলো জ্বলতে দেখা যায়। শুধু তা-ই নয়, লোক ভবনের বাইরে যে গার্ডরেল রয়েছে, তাতেও গেরুয়া ছোঁয়া।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO