HomeBig newsজোড়াফুল নয়, উপনির্বাচনে নতুন নাম-প্রতীকে দুই তৃণমূল! কমিশনের বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত
TMC

জোড়াফুল নয়, উপনির্বাচনে নতুন নাম-প্রতীকে দুই তৃণমূল! কমিশনের বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত

মমতা শিবিরের নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’, প্রতীক ফুটবলার, ঋতব্রত শিবিরের নাম ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’, প্রতীক খাম

ওয়েব ডেস্ক : আপাতত শেষ হল তৃণমূলের (TMC) নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েন। শুক্রবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) শিবিরের জন্য অন্তর্বর্তী নাম ও প্রতীক নির্ধারণ করল নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা শিবিরের নতুন নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। তাদের প্রতীক দেওয়া হয়েছে ‘ফুটবলার’। ঋতব্রত শিবিরের জন্য নির্ধারিত হয়েছে ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নাম। তাদের প্রতীক ‘খাম’। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরের উপনির্বাচনে আপাতত এই নাম ও প্রতীক ব্যবহার করেই প্রার্থীদের ভোটে লড়তে হবে।

এর আগে দুই শিবিরই কমিশনের (Election Commission) কাছে একাধিক বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাব দিয়েছিল। মমতা শিবিরের তালিকায় ছিল ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ এবং ‘তৃণমূল কংগ্রেস মমতা’ নাম। প্রতীক হিসেবে চাওয়া হয়েছিল ক্রিকেট ব্যাট ও ফুটবলার।

আরও খবর :  পুরীর মন্দিরের কাছে খাজার দোকানে অভিযান, নষ্ট করা হল ৪ কুইন্টাল খাজা

অন্যদিকে ঋতব্রত শিবিরের প্রস্তাবিত নাম ছিল ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, ‘জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস’ এবং ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস’। প্রতীক হিসেবে তারা চেয়েছিল খাম, ব্ল্যাকবোর্ড অথবা টর্চ। অবশেষে আসন্ন উপনির্বাচনে তৃণমূলের দুই শিবিরের জন্য নাম ও প্রতীকের নাম জানিয়ে দিল কমিশন।

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস (TMC) প্রতিষ্ঠার সময় জোড়াফুল প্রতীকটি দলের সঙ্গে যুক্ত হয়। ছাব্বিশের নির্বাচনের পর তৃণমূল ভেঙে দুই শিবিরে বিভক্ত হয়ে যায়। দুই শিবিরে ভাগ হওয়ার পর সেই প্রতীক এবং দলের নাম নিয়ে বিরোধ তৈরি হয়েছিল। এবার নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের জন্য মমতা ও ঋতব্রত শিবিরের জন্য আলাদা প্রতীক এবং দলের নাম আপাতত চূড়ান্ত করল নির্বাচন কমিশন।

[youtube-feed feed=1]
Read More

Latest News