HomeScrollকলকাতা হাইকোর্টের দুর্গাপূজায় না,জনস্বার্থ মামলা খারিজ
Calcutta High Court

কলকাতা হাইকোর্টের দুর্গাপূজায় না,জনস্বার্থ মামলা খারিজ

হাইকোর্টের ছাদে দুর্গাপুজো ও ভারতমাতার মন্দির তৈরির অনুমতি চেয়ে মামলা। আবেদনকে জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

ওয়েব ডেস্ক : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দুর্গাপূজায় না প্রধান বিচারপতির। জনস্বার্থ মামলার আবেদন খারিজ করলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ।

আইনজীবী সঞ্জয় ঘোষ আদালতে একটি জনস্বার্থ মামলা করে দাবী করেন যে ভারতের সংবিধান অনুযায়ী ধর্মীয় নিরপেক্ষতার বজায় রেখে সকল ধর্মের মানুষের ধর্মচারনের সমান অধিকার দেওয়া হয়েছে।

আরও খবর :  রাজ্যের ‘অ্যান্টি-গুন্ডা’ বিল ফেরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সংশোধনের পথে সরকার

কিন্তু কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সেই নিরপেক্ষতা বজায় থাকছে না। কারণ একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে প্রতি শুক্রবার কলকাতা হাইকোর্টের ছাদে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। তাই সংবিধানের রীতি মেনে কলকাতা হাইকোর্টের ছাদে একটি ভারত মাতার মন্দির ও দুর্গা পূজার করার অনুমতি দেওয়া হোক।

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ এটি কখনও জনস্বার্থ মামলার হতে পারে না। এটি একশ্রেণীর ইন্টারেস্ট সংক্রান্ত মামলা বলা যেতে পারে। কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে। হয় সেটা পার্সোনাল ইন্টারেস্ট বা কোনটা পাবলিসিটি ইন্টারেস্ট। ফলে এই আবেদনকে আমরা জনস্বার্থ মামলা হিসাবে প্রাধান্য দিচ্ছি না। তাই এই আবেদন খারিজ করা হল।

[youtube-feed feed=1]
Read More

Latest News