Saturday, February 7, 2026
HomeScrollরবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, যান চলাচলে একাধিক বিধিনিষেধ
Vidyasagar Setu

রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, যান চলাচলে একাধিক বিধিনিষেধ

৮ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল

কলকাতা: রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার, ১৪ ডিসেম্বর বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), যা দ্বিতীয় হুগলি সেতু (Hooghly Bridge) নামেও পরিচিত। কলকাতা ট্র্যাফিক পুলিশের (Kolkata Traffic Police) তরফে জানানো হয়েছে, ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট ৮ ঘণ্টা সেতু দিয়ে কোনও ধরনের যান চলাচল করা যাবে না। এই সময়ের মধ্যে সেতুতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও মেরামতির কাজ সম্পন্ন করা হবে।

বিদ্যাসাগর সেতু কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ। ফলে সেতু বন্ধ থাকায় দুই পারের যাত্রীদের যাতায়াতে প্রভাব পড়তে পারে। সেই কারণে আগেভাগেই একাধিক ট্র্যাফিক বিধিনিষেধ জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই সময়কালে হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি ব্রিজ সংলগ্ন বিকল্প রাস্তা এবং অন্যান্য সংযোগপথ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চালানো হবে।

আরও পড়ুন: আসছে হাড়কাঁপানো শীতের স্পেল! নতুন সপ্তাহে কততে নামবে কলকাতার পারদ?

ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে আগাম যাত্রাপথ পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে অফিসযাত্রী, বিমানবন্দরগামী যাত্রী এবং পণ্যবাহী যান চালকদের বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় সিগন্যাল ও পুলিশি নজরদারির মাধ্যমে যানজট এড়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করা হচ্ছে। তবে পরিস্থিতি অনুযায়ী সময়সীমা পরিবর্তন হলে তা আগাম জানিয়ে দেওয়া হবে বলে ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News