Friday, August 14, 2026
Homeঅনুব্রত অনুগামীর বাড়িতে দুস্কৃতী হামলা, অভিযোগ কাজল অনুগামীদের বিরুদ্ধে

অনুব্রত অনুগামীর বাড়িতে দুস্কৃতী হামলা, অভিযোগ কাজল অনুগামীদের বিরুদ্ধে

বীরভূম: কড়া বার্তার পরও বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। বীরভূমের বোলপুর থানার নানুরের বাহিরী পাঁচশোয়া অঞ্চলের আমিনপুরের ঘটনা। অনুব্রত মণ্ডলের অনুগামীর বাড়িতে দুষ্কৃতি হামলার ঘটনা। জানা গিয়েছে, ভাঙচুর করা হয় তাঁর বাড়িতে। এই অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। যদিও, অভিযোগ অস্বীকার করেন কাজল অনুগামীরা।

২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে ডাকা হয়েছিল সব জেলার জেলা সভাপতিদের এবং কোর কমিটির সদস্যদের। সেখানেই একান্তে বৈঠক করা হয় বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সঙ্গে। শীর্ষ নেতৃত্বের তরফে রীতিমত হুঁশিয়ারি দেওয়া হয় দুজনকে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কড়া বার্তা দেন, তাদের ব্যাক্তিগত সমস্যায় দলের কোনও ক্ষতি হলে দল আর রেয়াত করবে না। তারপর কোর কমিটির বৈঠকে একসঙ্গে দেখাও গিয়েছে তাঁদের। কিন্তু লড়াই যেন থামছে না দুপক্ষের।

আরও পড়ুন: কালীগঞ্জে নাবালিকার মৃত্যুতে গ্রেফতার ৪

বীরভূমের গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র নানুর। বোলপুর থানার অন্তর্গত বাহিরী গ্রামের বাসিন্দা স্বপন আস্থা ও সুকেশ মাল। দীর্ঘদিন ধরে গ্রামে বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের অনুগামী হিসেবে পরিচিত। তাঁদের অভিযোগ, রবিবার রাতে একদল দুষ্কৃতী তাদের বাড়িতে চড়াও হয়। বাড়ির একাংশে ভাঙচুর চালানও হয়। জলের পাইপ, ট্যাঙ্ক ভাঙচুর করা হয়েছে। বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান অনুব্রত মণ্ডলের অনুগামী। গোটা ঘটনার তদন্ত করছে বোলপুর থানার পুলিশ।

যদিও পুরো ঘটনায় বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাজলের অনুগামী সাহেব আচার্য বলেন, এটি গ্রাম্য বিবাদ। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। দল তো একটাই। গ্রামে একটি অনুষ্ঠান চলছিল। গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে মদ্যপ অবস্থায় এমন ঘটনা ঘটিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তেজনা বীরভূমের বাহিরী গ্রামে।

দেখুন অন্য খবর

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor Depo 5k