Tuesday, July 7, 2026
Homeকালীগঞ্জে নাবালিকার মৃত্যুতে গ্রেফতার ৪

কালীগঞ্জে নাবালিকার মৃত্যুতে গ্রেফতার ৪

ওয়েব ডেস্ক: সোমবার কালীগঞ্জে ভোট গণনা (Kaligaunj Bye Pole 2025) শেষ হতেই শুরু হয় তৃনমূল (Tmc) কর্মী সমর্থকদের বিজয় উল্লাস। গণনা কেন্দ্রের বাইরে থেকে বিভিন্ন গ্রামে কার্যত শুরু হয়ে যায় বিজয় মিছিল। কিন্তু এই বিধানসভার বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দিতে বিজয় উল্লাস পরিণত হয় বোমাবাজিতে। সেই বোমার বলি নিরিহ এক নাবালিকা। মৃতের নাম তামান্না খাতুন (১০)।

কালীগঞ্জ বিধানসভার বড় চাঁদঘরে বাম ও কংগ্রেসের ভোটে বেশ খানিকটা প্রভাব রয়েছে। এই মোলান্দি পূর্ব বেলেপাড়ায় মূলত বাম কংগ্রেসের ঘাঁটি। এদিন জয়ের পর সেই এলাকাতেই একের পর এক বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই সময় বাড়িতেই মায়ের সঙ্গে স্নান করতে কলপাড়ে আসছিল নাবালিকা। তৃণমূলের জয়ের কারণে সকাল থেকেই বাজি ফাটছিল এলাকায় তাই বোমাবাজি হলেও বুঝতে পারিনি তারা। তার মধ্যেই একদল দুষ্কৃতী ছুটে এসে বোমা মেরে পালিয়ে যায়। বোমা গিয়ে লাগে নাবালিকার গায়ে । ঘটনাস্থলেই মৃত্যু হয় দশ বছরের তামান্নার। এলাকাবাসীর অভিযোগ ওই পাড়ায় বাম কংগ্রেসকে সমর্থন করায় বারবার হুমকি দেওয়া হত। ভোটে জয় পেতেই তারা এই বোমাবাজি শুরু করে দেয়।

আরও পড়ুন: টানা তিনদিন মেঘে ঢাকা আকাশ, ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তির ব্যবস্থা করার কথা জানিয়েছেন পুলিশকে। ঘটনার পর তৎপর ভূমিকায় দেখা গিয়েছে পুলিশকে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতার মা। যাদের মধ্যে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আদর আলী শেখ, কালু শেখ, আনোয়ার শেখ, ও মনোয়ার শেখ। মঙ্গলবার তাদের পুলিশ হেফাজতে চেয়ে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। পাশাপাশি, নাবালিকার দেহটি ময়নাতদন্তের পর পরিবার হাতে তুলে দেওয়া হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d