Sunday, July 26, 2026
Homeতৃণমূলের জোরকদমে ভোট প্রচারকে কটাক্ষ বিজেপির

তৃণমূলের জোরকদমে ভোট প্রচারকে কটাক্ষ বিজেপির

ওয়েবডেস্ক- ২৬ এর (2026 ASSEMBL ELECTION) ভোট বার্তা নিয়ে মহিলা ভোটারদের দুয়ারে তৃণমূলের (tmc) মহিলা কর্মীরা। দিদি মহিলাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন তাই ২৬ এর ভোটে দিদির হাত শক্ত করতে হবে।

বুধবার বিকেলে বাঁকুড়ার (Bakura) জগদল্লা ১ নং অঞ্চলের ডাবরা গ্রামে তৃণমূলের মহিলা সভানেত্রী বাড়ি বাড়ি পৌঁছে মহিলাদের কাছে এই আবেদন করলেন। মহিলা ভোট তৃণমূলের ঝুলিতে রাখতে মরিয়া তৃণমূলের মহিলা কর্মীরা।  তৃণমূলের এই কর্মসুচীকে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্যের মহিলারা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাই মহিলাদের দরজায় গিয়ে ভিক্ষা চাইছেন তৃণমূল।

লোকসভার নির্বাচনে বিজেপিকে হারিয়ে বাঁকুড়া লোকসভার আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ তৃণমূলের কাছে এটা বড় অক্সিজেন হলেও ২০২৬ এর বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে বড় চাপের বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

২০২১ এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলায় ৬ আসনের ৩ আসন তৃণমূলের ৩ আসন বিজেপির ঝুলিতে। ২০২৪ এর লোকসভা নির্বাচনের নিরিখে ৬ বিধানসভার মধ্যে বাঁকুড়া বিধানসভা ছাড়া বাকি ৫ টি বিধানসভায় এগিয়ে তৃণমূল৷ তাই বাঁকুড়া বিধানসভা এখন তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জের। যে সব অঞ্চলে তৃণমূল পিছিয়ে সেই অঞ্চলের ভোট ব্যাংক মূল ফোকাস এখন তৃণমূলের৷

আরও পড়ুন- রথযাত্রা নিয়ে আজ নবান্নে বৈঠক করবেন মমতা, কী কী বিষয়ে আলোচনার সম্ভাবনা, দেখুন বড় আপডেট

রাজনৈতিক মহলের মতে লক্ষ্মীর ভাণ্ডার সহ মহিলাদের নানান সরকারি প্রকল্প  একের পর এক নির্বাচনে  মহিলা ভোট তৃণমূলের ভোটের ঝুলি শক্ত করেছে।  সেই ভোট যাতে হাতছাড়া না হয়  তাই আগে ভাগেই মহিলা ভোটারদের দরজায় গিয়ে কড়া নেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার ও তৃণমূলকে জেতানোর আর্জি জানাচ্ছেন তৃণমূলের মহিলা সভানেত্রী৷

বুধবার বিকেলে বাঁকুড়ার জগদল্লা ১ নং অঞ্চলের  ডাবরা গ্রামে যান বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী মৌ সেনগুপ্ত। এদিন মহিলা কর্মীদের নিয়ে গ্রামের মহিলাদের সাথে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান প্রকল্পের কথা তুলে ধরে দিদির হাত শক্ত করার আবেদন করেন তিনি।

এদিন মহিলা তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায়, সব দিদি দিচ্ছে তাই দিদিকে দেখার দায়িত্ব তোমাদের, দিদির হাত শক্ত করতে হবে মহিলাদের যখন এত কিছু দিচ্ছে তখন ভোটটা দিদিকেই দিতে হবে। গ্রামের মহিলাদের এইভাবেই বার্তা দিয়ে ২৬ এর ভোটের আগাম ভোট প্রচার করলেন তৃণমূলের মহিলা নেত্রী ও কর্মীরা।

তৃণমূল নেত্রীর দাবি, দলের একটা কর্মসুচী নিয়ে মানুষের দরজায় গিয়ে উন্নয়নের  কথা ও সরকারী প্রকল্পের কথা জানাচ্ছি। এত প্রকল্পের পরিষেবা ও উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যে করছেন সেও বার্তাও গ্রামের মানুষের  কাছে পৌঁছে দিচ্ছি। তৃণমূলের এই কর্মসূচীকে কটাক্ষ করে বিজেপি।

বিজেপির দাবি, কেন্দ্রের প্রকল্প এবং টাকা এই রাজ্যের সরকার নিজের নামে চালাচ্ছে। মানুষ সেটা বোঝে গেছে। আর এই রাজ্যের মহিলারা একের পর এক ঘটনায় তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই এখন মহিলাদের দরজায় গিয়ে তৃণমূলের মহিলারা ভিক্ষা চাইছে।

দেখুন আরও খবর-

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99