Friday, July 17, 2026
Homeমধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি, আকাশপথ নিয়ে কড়া সিদ্ধান্ত ইরানের

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি, আকাশপথ নিয়ে কড়া সিদ্ধান্ত ইরানের

ওয়েব ডেস্ক: ইরান ও ইজরায়েলের (Iran and Israel) মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের আবহে আকাশপথে চলাচল নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করল ইরান (Iran)। জারি করা হয়েছে ‘নোটাম’ (NOTAM)। এই নোটিস (Notice) অনুযায়ী, নির্দিষ্ট সময়ের জন্য ইরানের (Iran) আকাশসীমা ব্যবহার করা যাবে না। যার ফলে আন্তর্জাতিক বিমান (International Flight) চলাচলে প্রভাব পড়তে শুরু করেছে, ভারতও (India) তার ব্যতিক্রম নয়।

পাকিস্তানের (Pakistan) সঙ্গে সীমান্ত উত্তেজনার জেরে ভারতের জন্য সে দেশের আকাশসীমা (Airspace) ব্যবহার নিষিদ্ধ রয়েছে। ফলে পশ্চিমের দেশে যাত্রার জন্য ইরানের (Iran) আকাশ ছিল একমাত্র কার্যকর বিকল্প। কিন্তু ইরান (Iran) এখন সাময়িকভাবে তাদের আকাশ বন্ধ করে দেওয়ায় চাপে পড়েছে ভারত।

আরও পড়ুন: ফের ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা করল ইজরায়েল

এই পরিপ্রেক্ষিতে, দিল্লি থেকে লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটকে (Delhi to London Air India Flight) ঘুরিয়ে আনা হয় মুম্বই (Mumbai) হয়ে। আবার, দিল্লি-ভিয়েনা ও মুম্বই-নিউ ইয়র্ক (Mumbai Newyork Flight) রুটের বিমানকেও মাঝ আকাশ থেকে ফিরে আসতে হয়। যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি ও ভোগান্তি। নিরাপত্তাজনিত সতর্কতা থাকায় পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিল্লি থেকে বলা হয়েছে, গোটা বিষয়টির উপর নজরদারি চালানো হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot