Saturday, June 20, 2026
Homeআইনি সাহায্য পায়নি অভিযুক্ত, ২ বিচার বিভাগীয় কর্তাকে দায়ি করল হাইকোর্ট

আইনি সাহায্য পায়নি অভিযুক্ত, ২ বিচার বিভাগীয় কর্তাকে দায়ি করল হাইকোর্ট

ওয়েব ডেস্ক: মাদক মামলায় অভিযুক্ত (Accused) এক ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতে হাজির করানো হলেও, তার পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। এমন গুরুতর ব্যর্থতার জন্য আলিপুরদুয়ারের দুই বিচার বিভাগীয় কর্তাকে দায়ী করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও অভিযুক্তের জামিন মঞ্জুর করেন এবং মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ও জেলা ও দায়রা বিচারক (এনডিপিএস)-এর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, গ্রেফতারির পর আইন অনুযায়ী অভিযুক্তকে লিগাল এইড (Legal Aid) বা আইনি সহায়তা কেন্দ্রের মাধ্যমে কোনও আইনজীবীর সহায়তা দেওয়া হয়নি। এটি অভিযুক্তের সাংবিধানিক অধিকার লঙ্ঘন বলে মনে করে আদালত। বিষয়টি অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন বিচারপতি।

আরও পড়ুন: স্নাতকে ভর্তির প্রক্রিয়া কবে শুরু, জানালেন শিক্ষামন্ত্রী

বিচারপতি রাও আরও জানান, গ্রেফতারের কারণ ও প্রমাণ যথাযথভাবে অভিযুক্তকে জানাতে রাজ্য ব্যর্থ হয়েছে। এনডিপিএস আইন, ১৯৮৫-র অধীনে গ্রেফতার হলেও সেই গ্রেফতারের আইনগত ভিত্তি স্পষ্ট করা হয়নি, যা অভিযুক্তের মৌলিক অধিকারের পরিপন্থী।

এই প্রেক্ষিতে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন পুরো বিষয়টি প্রধান বিচারপতির দফতরে পাঠান, যাতে সংশ্লিষ্ট দুই বিচারকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto