Wednesday, March 11, 2026
Homeযোগ্য শিক্ষা পাবে ইজরায়েল, আর কী কী বললেন খামেনি, দেখে নিন এই...

যোগ্য শিক্ষা পাবে ইজরায়েল, আর কী কী বললেন খামেনি, দেখে নিন এই ভিডিওতে

ওয়েবডেস্ক- ইজরায়েলের (Israel) হামলার জবাব দিল ইরান (Iran) । ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় মধ্য ইজরায়েলের বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে বলে খবর। বিভিন্ন শহরে চালানো এ হামলায় এখন পর্যন্ত দুজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন। ভোরের আলো ফুটতে না ফুটতেই তেল আভিভ, জেরুজালেমের মতো ইজরায়েলের একাধিক বড় শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সব মিলিয়ে তিন দফায় ইজরায়েলে ইরান ক্ষেপণাস্ত্র হামলা (Missile Attack) চালিয়েছে।

ইজরায়েল সেনা শুক্রবার ভোরে ইরানের উপর একের পর এক হামলা চালিয়েছে। তার পরেই ইজরায়েলকে কড়া ভাষায় আক্রমণ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (Ayatollah Ali Khamenei) । ইহুদি বাহিনী বিমান হামলার পরেই খামেনি বলেন, ইজরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। এক বিবৃতিতে খামেনি নিশ্চিত করেছেন, পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হয়েছেন। খামেনি বলেন, আমার এই প্রিয় দেশে অপরাধ চালানোর জন্যই ইজরায়েল যে প্রতিহিংসা, বিদ্বেষমূলক হামলা চালিয়েছে তার প্রকৃতি আগের চেয়েও বেশি।  এই অপরাধের মধ্যে দিয়ে ইহুদিবাদি সরকার যে ধরনের কাজ করেছে, তার উচিত জবাব তারা অবশ্যই পাবে।

আরও পড়ুন- ইজরায়েলের হামলায় নিহত ইরানের সেনাপ্রধান

এদিকে ইজরায়েল জানিয়েছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইজরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ (Rising Lion) নাম দিয়েছে। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পালটা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রেকর্ডকরা একটি ভিডিও বার্তায় বলেন, আমরা ইজরায়েলের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে আছি।’

ইজরায়েলের প্রধান বলেন, এই  অভিযানে ইরানের পারমাণবিক বোমা নির্মাণে যুক্ত বিজ্ঞানী, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এই অভিযান আরও কয়েক দিন চলবে।’ নাতাঞ্জ শহরের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই স্থাপনার কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে এক জ্যেষ্ঠ ইরানি জানিয়েছেন, শীর্ষ নেতারা একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠক বসেছেন।’

প্রসঙ্গত, ইজরায়েল সেনা শুক্রবার ভোরে ইরানের উপর একের পর এক হামলা চালিয়েছে। এই হামলার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম অনুসারে  হামলায় আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এদিকে গতকালও ইজরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সামরিক অভিযান অব্যাহত থাকবে।

এর পরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইজরাইলকে কঠোর শাস্তির সতর্ক করেছেন। ইহুদি সেনাবাহিনী জানিয়েছে যে ইরান তাদের ভূখণ্ডের দিকে প্রায় ১০০টি ড্রোন ছোড়ে, যেগুলির অনেকগুলিকেই আটকে দেওয়া হয়েছে।

 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast