Friday, June 12, 2026
Homeপদপিষ্টের ঘটনায় RCB এবং BCCI-কে দায়ি করল কর্নাটক সরকার

পদপিষ্টের ঘটনায় RCB এবং BCCI-কে দায়ি করল কর্নাটক সরকার

ওয়েব ডেস্ক: ১৭ বছর পর ট্রফি জয়ের আনন্দে সেলিব্রেশনে মেতেছিল বেঙ্গালুরু শহর। চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে জমেছিল বিরাট এবং আরসিবি সমর্থকদের ভিড়। তবে সেই আনন্দ-উচ্ছ্বাস নিমেষে বিষাদের কান্নায় পরিণত হয়। প্রচণ্ড ভিড়ে পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনায় প্রাণ হারান ১১ জন নিরীহ মানুষ। আর এই ঘটনার জন্য এবার আরসিবি (RCB) কর্তৃপক্ষ এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (BCCI) দায়ি করল কর্নাটক সরকার (Karnataka Government)।

কর্নাটক হাইকোর্টে (Karnataka High Court) এই ঘটনার যে মামলা দায়ের হয়, তার শুনানিতে কর্নাটক সরকারের তরফে অভিযোগ করা হয় যে, ওই অনুষ্ঠান করার জন্য কোন অনুমতি চাওয়া হয়নি বরং সংগঠকরা সমাজ মাধ্যমে সারা পৃথিবীকে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে আদালতকে জানায় কর্নাটক সরকার। আরসিবির মার্কেটিং প্রদান নিখিল সোসালে সহ আরও চার জনের আবেদনের ভিত্তিতে এই শুনানি হয়। তাঁরা গ্রেফতারের আইনি বৈধতা মামলায় চ্যালেঞ্জ করেছেন।

আরও পড়ুন: বিড়ালের কাণ্ডে ‘পাগল’ হলেন হাইকোর্টের বিচারপতি! কেন জানেন?

সরকারের পক্ষ থেকে জানানো হয়, গত ২৯ মে পাঞ্জাবের বিরুদ্ধে জয় পাওয়ার পর আরসিবি ওই অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছে কোনও রকম অনুমতি চায়নি। ৩ জুন জানানো হয়, আরসিবি একটি ভিক্টরি প্যারেড করতে চলেছে। যা প্রমাণ করে, প্রাসঙ্গিক সিদ্ধান্ত তারা নিয়েই নিয়েছে। অনুমতি নেওয়ার কোন প্রচেষ্টা সেখানে ছিল না। এমন অনুষ্ঠানের কথা একমাত্র জানায় কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন।

এছাড়াও কর্নাটক সরকারের আইনজীবী আরও অভিযোগ করেন, ৩ থেকে ৪ জুন লাগাতার সমাজমাধ্যমে বিজয় সংবর্ধনায় যোগ দেওয়ার জন্য সমর্থকদের আহ্বান জানানো হয়। ফলত স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষের সমাগম হয়। যদিও স্টেডিয়ামের লোকধারন ক্ষমতা ৩৩ হাজার। কারা স্টেডিয়ামে ঢুকতে পারবে তার উল্লেখ মাত্র ছিল না।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d