Saturday, July 11, 2026
Homeপর্দায় গুরু দত্ত কী ভিকি কৌশল!

পর্দায় গুরু দত্ত কী ভিকি কৌশল!

ওয়েব ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক গুরু দত্তের(Legendary Director Guru Dutt) বায়োপিক(Biopic) হতে চলেছে বলিউডে। শোনা যাচ্ছে পর্দায় গুরু দত্তের চরিত্রে নাকি দেখা যাবে ‘ছাবা’ হিরো ভিকি কৌশলকে(Chaaba hero Vicky Kaushal)। এবছরের ৯ জুলাই পরিচালকের জন্মশতবর্ষ। গুরুদত্তর বিভিন্ন ছবি রয়েছে আল্ট্রা মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট গ্রুপের অধীনে। তারাই এই অনন্য পরিচালকের আবেগকে সামনে রেখে তার শতবর্ষ উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে চলেছে।দেশজুড়ে সপ্তাহব্যাপী জন্মশতবর্ষ উদযাপন। এই শতবর্ষ উপলক্ষে সারা দেশে সপ্তাহব্যাপী আয়োজন—থিয়েটারে গুরু দত্তের ক্লাসিক ছবির পুনঃপ্রদর্শন, চলচ্চিত্র প্রদর্শনী, ইন্ডাস্ট্রির বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা সভা—সব মিলিয়ে এক চলচ্চিত্রময় শ্রদ্ধাঞ্জলি হতে চলেছে।

ইতিমধ্যেই কান চলচ্চিত্র উৎসবে ঝলমল করেছে তার রিস্টোর করা ক্লাসিক ছবিগুলি। তার ক্লাসিক ছবিগুলির মধ্যে ‘পিয়াসা’, ‘কাগজ কি ফুল’, ‘সাহেব বিবি আউর গোলাম’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তার নির্মিত ছবিগুলি ভারতীয় দর্শকদের হৃদয় এখনো উজ্জ্বল হয়ে আছে।

জানা যাচ্ছে বায়োপিক নির্মাতাদের সঙ্গে ইতিমধ্যেই ভিকি কৌশলের কথাবার্তা চলছে। বায়োপিক ছাড়াও ওয়েব সিরিজেরও ভাবনা রয়েছে।শুধু বায়োপিক নয়, গুরু দত্তের আইকনিক ছবিগুলিকে আধুনিক ফর্ম্যাটে—ওয়েব সিরিজের আকারে—নতুনভাবে উপস্থাপন করার পরিকল্পনাও চলছে। আল্ট্রা মিডিয়ার ডিরেক্টর রজত আগারওয়াল জানিয়েছেন যে এই প্রণম্ম ভারতীয় পরিচালক কে জীবনকে বড় পর্দায় তুলে ধরার জন্য প্রথম পর্যায়ের কাজ অনেকটা এগিয়েছে। তার কথায় বায়োপিক সবসময় চ্যালেঞ্জিং। তিনি বলেন আমরা এমন কোন আধুনিক পরিচালক এবং প্রডিউসারের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখাবো যারা সত্যিই গুরু দত্তের সত্যিকারের অনুরাগী।
বায়োপিক মানে প্রশ্ন ওঠে পর্দায় তার চরিত্রে কাকে দেখা যাবে! বলিউডে অনেক প্রতিভা বা অভিনেতা আছে। তবে নির্মাতাদের মনে হয় ভিকি কৌশল গুরু দত্তজীর আবেগকে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto