Wednesday, June 17, 2026
Homeচিন্নাস্বামী কাণ্ডে গ্রেফতার RCB-র মার্কেটিং হেড, কী কী অভিযোগ দেখুন বড় খবর

চিন্নাস্বামী কাণ্ডে গ্রেফতার RCB-র মার্কেটিং হেড, কী কী অভিযোগ দেখুন বড় খবর

ওয়েবডেস্ক- বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় গ্রেফতার করা হল RCB টিমের এক কর্মকর্তা সহ চারজনকে। আরসিবি ট্রফি (RCB Trophy) জয়ের দিন আনন্দ, উন্মাদনা কয়েক নিমেষেই বেদনায় পরিণত হয়। অত্যাধিক ভিড়ে পদপিষ্ট, ধাক্কাধাক্কিতে ১১ জনের মৃত্যু হয়। অভিযোগের তীর ওঠে কর্নাটক সরকারের (Karnatak Government) দিকে। তার পরেই নড়েচড়ে বসে সিদ্দারামাইয়ার সরকার। কড়া পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার করা হল আরসিবি টিমের এক কর্মকর্তা সহ চারজনকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মার্কেটিং টিমের প্রধান নিখিল সোসালে-কে গ্রেফতার করা হয়েছে। তিনি বেঙ্গালুরু থেকে মুম্বই যাচ্ছিলেন। বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। নিখিল ছাড়াও আরও তিনজনকে এই পদপিষ্টের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
তাদের পরিচয় এখনও জানা না গেলেও, পুলিশ সূত্রে খবর, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির বেশ কয়েকজন আধিকারিক পুলিশের জালে।

 

কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Karnataka State Cricket Association) বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। এদিকে গতকাল এফআইআর দায়েরের পর থেকেই ক্রিকেট শঙ্কর ও হিসাবরক্ষক জয়রাম পলাতক। তাদের খোঁজে বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে, কিন্তু এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি। কর্তব্যের গাফিলতির অভিযোগের কারণে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার বি দয়ানন্দ, অতিরিক্ত পুলিশ কমিশনার বিকাশ কুমার বিকাশ, বেঙ্গালুরু সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি এইচ.টি. শেখর, এসিপি বালকৃষ্ণ, কিউবন পার্ক ইন্সপেক্টর গিরিশ.একে-কে বরখাস্ত করেছে।

দেখুন ভিডিও-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO