Saturday, March 28, 2026
HomeScrollচকলেট ডে স্পেশাল: জানেন কি, একসময় চকলেট ছিল ‘দেবতাদের খাবার’?
Chocolate Day 2026

চকলেট ডে স্পেশাল: জানেন কি, একসময় চকলেট ছিল ‘দেবতাদের খাবার’?

এক সময়ে রাজপরিবার ও অভিজাতদের বিলাসবহুল পানীয়

ওয়েব ডেস্ক: প্রেমের সপ্তাহে (Valentine Week 2026) গোলাপ (Rose Day) আর প্রপোজ ডে (Propose Day) পেরিয়ে এবার আসছে চকলেট ডে-র (Chocolate Day)। প্রিয়জনকে এক বাক্স চকলেট উপহার দেওয়ার আনন্দই আলাদা। তবে জানেন কি? এই চকলেটই একসময় পরিচিত ছিল ‘দেবতাদের খাবার’ নামে? এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস।

চকলেটের শুরু প্রাচীন মায়া ও অ্যাজটেক সভ্যতায়। কোকো বীজকে তারা পবিত্র মনে করত এবং বলত ‘ফুড অফ দ্য গডস’। তখন চকলেট আজকের মতো বার আকারে নয়—বরং তেতো স্বাদের এক বিশেষ পানীয় হিসেবে ধর্মীয় আচার ও রাজকীয় অনুষ্ঠানে ব্যবহৃত হতো। ১৬ শতকে স্প্যানিশ অভিযাত্রীরা কোকো ইউরোপে নিয়ে গেলে ধীরে ধীরে তা বিলাসবহুল খাদ্যে পরিণত হয়। চিনি মেশানোর পরই জনপ্রিয়তা বাড়ে ইউরোপ জুড়ে।

আরও পড়ুন: পরের শীতেও নতুন থাকবে সোয়েটার, জানুন ৭টি যত্নের টিপস

১৬ শতকে স্প্যানিশ অভিযাত্রীরা আমেরিকা থেকে কোকো ইউরোপে নিয়ে যায়। প্রথমদিকে এটি ছিল রাজপরিবার ও অভিজাতদের বিলাসবহুল পানীয়। পরে এতে চিনি, দুধ ও ভ্যানিলা মেশানো শুরু হলে স্বাদ বদলায় এবং জনপ্রিয়তা দ্রুত বাড়ে। আঠারো-উনিশ শতকে শিল্পবিপ্লবের সময় প্রযুক্তিগত উন্নতির ফলে কোকো থেকে বাটার আলাদা করা এবং শক্ত চকলেট বার তৈরি সম্ভব হয়। সেখান থেকেই আধুনিক চকলেটের যাত্রা শুরু।

প্রেমের প্রতীক হয়ে ওঠার গল্প

চকলেটকে প্রেমের সঙ্গে যুক্ত করার কৃতিত্ব অনেকটাই ভিক্টোরিয়ান যুগের। ১৮৪০-এর দশকে ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ক্যাডবেরি প্রথম সাজানো হার্ট-শেপড বাক্সে চকলেট বিক্রি শুরু করেন। বাক্সগুলিতে থাকত রোমান্টিক নকশা ও বার্তা। এতে চকলেট শুধু খাবার নয়, হয়ে ওঠে আবেগ প্রকাশের মাধ্যম। ধীরে ধীরে ভ্যালেন্টাইনস ডে-তে চকলেট উপহার দেওয়া বিশ্বজোড়া রীতি হয়ে দাঁড়ায়।

শরীরে ও মনে চকলেটের এফেক্ট

চকলেট খেলে মস্তিষ্কে এন্ডোরফিন ও সেরোটোনিন নিঃসৃত হয়, যা মন ভালো রাখতে সাহায্য করে। তাই মনখারাপের দিনে চকলেট খেতে ইচ্ছে করে বেশি। বিশেষ করে ডার্ক চকলেট।
যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। অন্যদিকে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং স্ট্রেস কমাতে সাহায্য করে।

চকলেট ডে-র আধুনিক তাৎপর্য

আজকের দিনে চকলেট ডে শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। বন্ধু, পরিবার, সহকর্মী—সবাইকে চকলেট দিয়ে সম্পর্কের উষ্ণতা বাড়ানোর দিন এটি। ছোট্ট একটি চকলেট বক্স, হাতে লেখা একটি নোট—এই সামান্য উপহারও অনেক সময় বড় আবেগের বহিঃপ্রকাশ হয়ে ওঠে। তাই চকলেট ডে মানে শুধু মিষ্টি স্বাদ নয়—ইতিহাস, অনুভূতি আর ভালোবাসার এক দীর্ঘ মেলবন্ধন।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot