Thursday, April 2, 2026
HomeScrollমনের মানুষের সঙ্গে প্রথম ভ্যালেন্টাইন্স ডে? এই ভুলগুলো করলেই প্রেম ভোকাট্টা!
Valentine's Day 2026

মনের মানুষের সঙ্গে প্রথম ভ্যালেন্টাইন্স ডে? এই ভুলগুলো করলেই প্রেম ভোকাট্টা!

বিশেষ দিনটা কাটানোর পরিকল্পনা করছেন?

ওয়েব ডেস্ক: রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day 2026)। মনের মানুষের সঙ্গে বিশেষ দিনটা কাটানোর পরিকল্পনা করছেন? তাহলে ভুলেও এই ভুলগুলো করবেন না—না হলে সুন্দর মুহূর্ত নিমেষে মাটি হতে পারে।

পুরনো ঝগড়া দূরে রাখুন

<span;>এই দিনে পুরনো অভিযোগ, মন খারাপ বা ঝগড়ার প্রসঙ্গ তুলবেন না। বরং একসঙ্গে ভালো সময় কাটান, নতুন স্মৃতি তৈরি করুন। অতীতের কোনও অস্বস্তি থাকলেও তা যেন আজকের আনন্দে মিলিয়ে যায়।

আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্রচলিত ধারণার বাইরে ৬টি না জানা ইতিহাস

ফোন নয়, সঙ্গীকেই সময় দিন

দেখা করতে এসে ফোনে ব্যস্ত থাকবেন না। সোশ্যাল মিডিয়া অপেক্ষা করতে পারে—এই মুহূর্তটা শুধুই দু’জনের জন্য। মন ভরে কথা বলুন, মন দিয়ে তাঁর কথা শুনুন।

কথোপকথনে ভারসাম্য রাখুন

শুধু নিজের কথা বললে চলবে না। সঙ্গীকেও নিজের ভাবনা, অনুভূতি প্রকাশের সুযোগ দিন। এমন বিষয় নিয়ে কথা বলুন, যেখানে দু’জনেই অংশ নিতে পারেন।

প্রাক্তনের প্রসঙ্গ একেবারেই নয়

অতীতের কোনও সম্পর্ক বা প্রাক্তনের কথা তোলার ভুল করবেন না। আজকের দিনটা শুধু আপনাদের। ভবিষ্যতের পরিকল্পনা, পছন্দ-অপছন্দ, স্বপ্ন—এই নিয়েই কথা হোক।

পোশাকের সঙ্গে পরিচ্ছন্নতাও জরুরি

কি পোশাক পরছেন, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই জরুরি নিজের পরিচ্ছন্নতা। নখ কাটা, দাঁত পরিষ্কার, চুল পরিপাটি—এই ছোট বিষয়গুলোই বড় প্রভাব ফেলে।

উপহারে দাম নয়, ভাবনাই আসল

যা খুশি তা না দিয়ে ভেবেচিন্তে উপহার বাছুন। দামের চেয়ে সঙ্গীর পছন্দ ও অনুভূতির মূল্য অনেক বেশি। ছোট হলেও হৃদয় ছুঁয়ে যাওয়া উপহারই সেরা।

মনে রাখুন, ভ্যালেন্টাইন্স ডে নিখুঁত হওয়ার জন্য আয়োজন নয়, দরকার শুধু মনোযোগ, যত্ন আর ভালোবাসা।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot