Wednesday, March 11, 2026
HomeScrollঘরেই রেস্টুরেন্টের স্বাদ, রেড সস পাস্তা তৈরি করুন সহজ পদ্ধতিতে!

ঘরেই রেস্টুরেন্টের স্বাদ, রেড সস পাস্তা তৈরি করুন সহজ পদ্ধতিতে!

ওয়েব ডেস্ক: পাস্তার (Pasta) নাম শুনলেই অনেকের মুখে জল আসে। বিকেলে মুখরোচক খাবার হোক বা ডিনারের বিশেষ আয়োজন, পাস্তা থাকলেই জমে ওঠে আসর। তবে সবসময় তো আর রেস্তোরাঁয় গিয়ে পাস্তা খাওয়া সম্ভব নয়। তাই বাড়িতেই তৈরি করুন সুস্বাদু রেড সস পাস্তা, তাও খুব সহজ উপায়ে। চলুন দেখে নিই কীভাবে বানাবেন (Recipe)।

আরও পড়ুন: ভিড় এড়িয়ে শান্তিতে ছুটি কাটাতে চান? জেনে নিন ভারতের এই গোপন স্বর্গগুলির ঠিকানা

উপকরণ:
– পাস্তা – ২ কাপ (প্রায় ২০০ গ্রাম)
– নুন – ১ চা চামচ (পাস্তা সেদ্ধ করার জন্য)
– তেল – ১ চা চামচ (পাস্তা সেদ্ধ করার জন্য)
– টমেটো – ৫টি (মাঝারি আকারের, ব্লাঞ্চ করে পিউরি করা)
– রসুন – ৬-৭ কোয়া (কুচি করা)
– পেঁয়াজ – ১টি (কুচি করা)
– ক্যাপসিকাম – ১টি (লাল বা সবুজ, মিহি করে কাটা)
– অলিভ অয়েল – ২ টেবিল চামচ
– টমেটো সস – ২ টেবিল চামচ
– লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ
– অরিগানো – ১ চা চামচ
– নুন – স্বাদ অনুযায়ী (সসের জন্য)
– গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ
– পনির – ১ কাপ (কুচি করা বা গ্রেট করা)

প্রণালী: প্রথমে একটি বড় পাত্রে জল ফুটিয়ে নিন। ফুটন্ত জলে নুন ও তেল মিশিয়ে দিন। এরপর পাস্তা যোগ করে ৮-১০ মিনিট সেদ্ধ করুন, যতক্ষণ না পাস্তা নরম হয়ে আসে। সেদ্ধ হয়ে গেলে জল ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে নিন। একটি প্যানে অলিভ অয়েল গরম করুন। তাতে কুচি করা রসুন যোগ করে হালকা ভাজুন। এরপর কুচি করা পেঁয়াজ ও ক্যাপসিকাম যোগ করে ২-৩ মিনিট ভাজুন। এবার প্যানে টমেটো পিউরি যোগ করুন। মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন যতক্ষণ না সস ঘন হয়ে আসে। সসে টমেটো সস, লাল লঙ্কার গুঁড়ো, অরিগানো, স্বাদমতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। মশলা ভালোভাবে মিশে গেলে সেদ্ধ করা পাস্তা প্যানে ঢেলে নাড়াচাড়া করুন।শেষে উপর থেকে পনির ছড়িয়ে দিন এবং পনির গলে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ রান্না করুন। এরপর গরম গরম সার্ভিং প্লেটে নামিয়ে উপর থেকে অল্প গোলমরিচ গুঁড়ো ও অরিগানো ছড়িয়ে পরিবেশন করুন।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast