HomeScrollদলত্যাগী হরভজনের বাড়ির সামনে প্রতিবাদ আপ কর্মীদের! দেওয়ালে লেখা হল 'গদ্দার'
Harbhajan Singh

দলত্যাগী হরভজনের বাড়ির সামনে প্রতিবাদ আপ কর্মীদের! দেওয়ালে লেখা হল ‘গদ্দার’

হরভজনকে 'গদ্দার' বলে আক্রমণ আপ নেতা-কর্মীদের

ওয়েব ডেস্ক : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিছেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। তাঁর সঙ্গে আরও ছয় সাংসদও পদ্মশিবিরে নাম লাম লিখিয়েছেন। তালিকায় রয়েছেন স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা ও বিক্রম সাহানি। তবে দল ছাড়ার কারণে হরভজনকে (Harbhajan Singh) ‘গদ্দার’ বলে আক্রমণ করলেন আপের নেতা কর্মীরা।

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, পাঞ্জাবের জলন্ধরে হরভজন সিং (Harbhajan Singh)-এর বাড়ির বাইরে পাঁচিলের দেওয়ালে লেখা ‘গদ্দার’ (Gadar)। পাশাপাশি মাথায় কালো ফেট্টি বেঁধে ভারতের প্রাক্তন ক্রিকেটারের বাড়ির বাইরে প্রতিবাদ দেখান আম আদমি পার্টির নেতা-কর্মীরা। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে পাঞ্জাবের রাজনীতিতে। এদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দলত্যাগকারী সাংসদদের “বিশ্বাসঘাতক” আখ্যা দিয়ে তাঁদের তীব্র আক্রমণ করেছেন।

আরও খবর : দু’বছরের জন্য নিষিদ্ধ প্রাক্তন কিউয়ি ক্রিকেটার! কারণ জানলে চমকে উঠবেন

এর পাশাপাশি বিজেপিকে (BJP) আক্রমণ করে ভগবন্ত মান বলেছেন, পাঞ্জাবে রাজনৈতিক সমর্থনের অভাবে দলত্যাগের রাজনীতি করছে বিজেপি। আপকে ভাঙার চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও দাবি করেন, পাঞ্জাব এবং পাঞ্জাবিদের নিয়ে বিজেপির সমস্যা রয়েছে। তিনি আরও বলেছেন, পাঞ্জাবে আপ সরকার গঠনের পর কেন্দ্রীয় সরকার রাজ্যের গ্রামীণ উন্নয়ন তহবিল বন্ধ করে দেয়।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানো হয়েছিল রাঘবকে। তখন থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে ওঠে। যদিও নতুন দল গড়ার কথাও শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত বিজেপিকেই বেছে নেন তিনি। তাঁর সঙ্গে আম আদমি পার্টি’র আরও ৬ জন যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁর মধ্যে একজন হলে হরভজন সিং (Harbhajan Singh)। এবার তাঁর বাড়ির পাঁচিলে আপের নেতা কর্মীরা ‘গদ্দার’ লিখে দেন বলে অভিযোগ উঠল।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News