Friday, June 12, 2026
HomeScrollক্যাচ নিতে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন এনগিডি! নিয়ে যাওয়া হল হাসপাতালে
Lungi Ngidi

ক্যাচ নিতে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন এনগিডি! নিয়ে যাওয়া হল হাসপাতালে

ক্যাচ ধরতে মাথার পিছনে চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল এনগিডিকে

ওয়েব ডেস্ক : শনিবার দিল্লি (Delhi Captals) বনাম পঞ্জাব (Punjab Kings) ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট পেলেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার লুনগি এনগিডি (Lungi Ngidi)। ক্যাচ নিতে গিয়ে মাথায় চোট পেয়েছেন বলে খবর। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে হাসপাতালে। যার কারণে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ম্যাচ।

এই ঘটনাটি ঘটেছে দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে। অক্ষর প্যাটেলের বল তুলে মেরেছিলেন প্রিয়াংশ আর্য। তা ক্যাচ ধরার জন্য গিয়েছিলেন এনগিডি (Lungi Ngidi)। তবে ক্যাচ ধরতে পারেননি তিনি। বরং বল ধরতে গিয়ে খারাপভাবে পড়ে যান তিনি। মাথায় গুরুতর চোট পান। সঙ্গে সঙ্গে যন্ত্রনায় ছটপট করতে থাকেন তিনি। মাথা ধরে মাঠেই শুয়ে থাকেন তিনি।

আরও খবর : দু’বছরের জন্য নিষিদ্ধ প্রাক্তন কিউয়ি ক্রিকেটার! কারণ জানলে চমকে উঠবেন

প্রথমে দেখে মনে হয়েছিল অচৈতন্য হয়ে পড়েছেন দিল্লির বোলার। এর পরে চোখ খুললেও ফের তা বন্ধ করে নেন তিনি। তবে তাঁর চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এর জন্য বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ম্যাচ। এদিকে তাঁর বদলে মাঠে নেমেছেন দুষ্মন্ত চামিরা।

এদিন মাঠে অ্যাম্বুল্যান্স ঢুকতে দেখা যায়। তাঁকে প্রথমে স্ট্রেচারে করে তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এনগিডির শরীর শক্ত হয়ে গিয়েছিল। তবে কোনও মতে তাঁকে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। এর পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এক সময় দেখা যায় পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং মাঠ ছাড়ছেন। তবে খেলা বন্ধ করা হয়নি। এনগিডিকে (Lungi Ngidi) নিয়ে যাওয়ার পর ফের শুরু হয় খেলা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d