Sunday, July 12, 2026
HomeScrollজলে গেল রাহুলের শতরান! ২৬৪ রান চেস করে ফেলল পাঞ্জাব
Punjab Kings

জলে গেল রাহুলের শতরান! ২৬৪ রান চেস করে ফেলল পাঞ্জাব

শ্রেয়স ৩৬ বলে ৭১ রানের ইনিংস খেলেন

ওয়েব ডেস্ক : আধুনিক ক্রিকেটে কত রান করলে নিরাপদ, তা ঠিক করা বেশ কঠিন হয়ে পড়েছে। কারণ শনিবার আইপিএলে (IPL) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) করা বিশাল রান চেস করে ফেলল পাঞ্জাব কিংস (Punjab Kings)। যা আইপিএলের ইতিহাসে রেকর্ড। শ্রেয়স আইয়ার-প্রভসিমরান সিং-দের সামনে টিকতেই পারলেন না নীতীশ রানারা। এদিকে এদিন রাহুলের ‘অতিমানবীয়’ শতরানও গেল জলে।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। শুরুতেই আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে রাহুলকে (KL Rahul)। প্রথম থেকেই ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৬৭ বলে ১৫২ করে অপরাজিত থেকেছিলেন তিনি। এদিকে ভারতীয় হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে নজির গড়েছেন তিনি। এদিন রাহুলের পাশাপাশি অসাধারণ ব্যাটিং করেন নীতীশ রানাও। তিনি ৪৪ বলে ৯১ রানের ইনিংস খেলেন। যার ফলে স্কোর বোর্ডে ২ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছিল দিল্লি।

আরও খবর : দলত্যাগী হরভজনের বাড়ির সামনে প্রতিবাদ আপ কর্মীদের! দেওয়ালে লেখা হল ‘গদ্দার’

তবে জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন পাঞ্জাবের (Punjab Kings) দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং। পাওয়ার প্লেতেই এই জুটি ১১৬ রান তুলে নেয়। এদিন ১৭ বলে ৪৩ রানের ইনিংস খেলে প্রিয়াংশ। এদিন প্রভসিমরনও ২২ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন। তবে কুপার কনলি এদিন রান পাননি। তিনি করেন মাত্র ১৭ রান। কিন্তু এর পর মাঠে নেমে খেলা জমিয়ে দেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিন্তু মাঝে তাঁর দু’টি ক্যাচ ছাড়েন করুণ নায়ার।

যার ফল এদিন ভুগতে হয় দিল্লিকে। এদিন শ্রেয়স ৩৬ বলে ৭১ রানের ইনিংস খেলেন। নেহাল ওয়াধেরা করেন ১৫ বলে ২৫ রান। শশাঙ্ক সিংও করেছেন ১০ বলে ১৯ রান। যার ফলে ৭ বল বাকি থাকতেই এই ম্যাচ সহজে জিতে নেয় পাঞ্জাব। বলে রাখা দরকার, এর আগে ২০২৪ সালে কেকেআরের বিরুদ্ধে ২৬১ রান চেস করে ফেলেছিল পাঞ্জাব। তার পর এবার নিজেদের রেকর্ড ভাঙল তারা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto