HomeScrollদিল্লির পর এবার বিহার, ঘটে গেল মর্মান্তিক ঘটনা
Bihar

দিল্লির পর এবার বিহার, ঘটে গেল মর্মান্তিক ঘটনা

সব খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে

ওয়েব ডেস্ক : বুধবারই দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছিল। তাতে প্রাণ হারিয়েছিলেন ২০ জনের বেশি মানুষ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিহারের (Bihar) হাসপাতালে লাগল ভয়াবহ আগুন। যার জেরে ঝলসে মৃত্যু হল ৪ জনের। আহত হয়েছেন অনেকে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ মুজফ্ফরপুরের একটি হাসপাতালে (Hospital) ভয়াবহ আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় হাসাপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার পরেই খবর দেওয়া হল পুলিশ (Police) ও দমকলে। শুরু হয় উদ্ধারকার্য।

আরও খবর : ‘ককরোচ জনতা পার্টি’র মুখপাত্র পদে তিন নতুন মুখ

সূত্রের খবর, হাসপাতালের ছ’তলার আইসিইউতে (ICU) এই আগুন লেগেছিল। ২০ জন রোগীকে উদ্ধার করা গেলেও ৪ জনের ঝলসে মৃত্যু হয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর। আহতদের মধ্যে অনেকের অবস্থা আঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। এদিকে সব খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে। মুজফ্‌ফরপুর দমকল বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে বলেছেন, আইসিইউতে ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। তবে অনেকে প্রাণ হারিয়েছেন। আর বাকি রোগীদেরকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News