HomeScroll‘ককরোচ জনতা পার্টি’র মুখপাত্র পদে তিন নতুন মুখ
Cockroach Janta Party names 3 spokespersons

‘ককরোচ জনতা পার্টি’র মুখপাত্র পদে তিন নতুন মুখ

বুধবার দলের তরফে তিন জন মুখপাত্রের নাম ঘোষণা করা হয়েছে

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে হঠাৎ আলোচনার কেন্দ্রে উঠে আসা ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party) এবার নিজেদের সাংগঠনিক কাঠামো আরও স্পষ্ট করল। বুধবার দলের তরফে তিন জন মুখপাত্রের নাম ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন এক ইনভেস্টিগেটিভ সাংবাদিক, এক গবেষক-চলচ্চিত্র নির্মাতা এবং আইআইটি-র প্রাক্তনী।

দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের দাবি, ‘ককরোচ জনতা পার্টি’ কোনও প্রচলিত রাজনৈতিক দল নয়, বরং যুবসমাজের স্বার্থে কাজ করা একটি ‘প্রেশার গ্রুপ’। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তরমন্তরে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। তার আগেই মুখপাত্রদের নাম ঘোষণা করা হল।

আরও পড়ুন: তাপপ্রবাহে ভঙ্ককর পরিস্থিতি উত্তরপ্রদেশে! উদ্বেগ প্রকাশ বিশেষজ্ঞদের

সংগঠনের তরফে জানানো হয়েছে, আইন, বিচারব্যবস্থা ও সামাজিক নানা বিষয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। অন্যদিকে রাজনৈতিক গবেষণা ও কৌশলগত বিশ্লেষণে পরিচিত মুখ বিজেতা। তিনি লেখক ও কনটেন্ট নির্মাতাও। অশুতোষ রাঙ্কা আইআইটি কানপুর ও লন্ডন স্কুল অব ইকনমিক্সের প্রাক্তনী। আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা ম্যাকিনসেতে কাজ করার পর ভারতে ফিরে পরিবেশ, শিক্ষা ও যুব-সংক্রান্ত একাধিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে ‘ককরোচ জনতা পার্টি’। তার ঠিক আগে মুখপাত্রদের নাম ঘোষণা করে সংগঠনটি স্পষ্ট বার্তা দিল যে, সামাজিক মাধ্যমের গণ্ডি ছাড়িয়ে এবার তারা আরও সংগঠিত রাজনৈতিক ও সামাজিক ভূমিকা নিতে চাইছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News