Friday, June 12, 2026
HomeScrollশওকতের ছেলের রেস্তোরাঁতে তল্লাশি NIA-র
NIA team Saokat Molla house

শওকতের ছেলের রেস্তোরাঁতে তল্লাশি NIA-র

অভিযানের সময় বাড়িতে ছিলেন না শওকত

কলকাতা: ভোটের আগে ভাঙড়ের (Bhangar) বামুনিয়ায় বিস্ফোরণের তদন্তে বৃহস্পতিবার সকালে প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) জীবনতলার বাড়িতে পৌঁছল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ-NIA)। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তদন্তকারীরা। তবে সূত্রের খবর, অভিযানের সময় বাড়িতে ছিলেন না শওকত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শওকতের ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে এলাকার একাধিক জায়গায় যান এনআইএ আধিকারিকেরা। তাঁদের গন্তব্যের মধ্যে ছিল ‘ক্যাফে অরণ্যের কূলে’ নামে একটি বিলাসবহুল ক্যাফেও। ক্যাফেটির মালিকানা ইমরানের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: শওকতের বাড়িতে এনআইএ-র হানা!

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, যেখানে বর্তমানে ক্যাফেটি দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গা আগে নদী বা জলাশয় ছিল। তা ভরাট করেই নির্মাণ করা হয়েছে ওই কাঠামো। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ মার্চ ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় একটি বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়। অভিযোগ, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার সময়ই ওই বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার তদন্তভার পরে নেয় এনআইএ। তদন্তে উঠে আসে একাধিক নাম। সেই সূত্র ধরেই বৃহস্পতিবারের এই তল্লাশি অভিযান।

এ দিন শওকত মোল্লার বাড়ির পাশাপাশি বিস্ফোরণকাণ্ডে ধৃতদের বাড়িতেও যায় এনআইএ-র পৃথক দল। জিজ্ঞাসাবাদ করা হয় কয়েক জনকে। তদন্তকারীদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং স্থানীয় থানার পুলিশও।

রাজ্যের রাজনৈতিক মহলে এই তল্লাশি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষত, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের আবহে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে এনআইএ-র এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d