Tuesday, July 21, 2026
HomeScrollতৃণমূলে ভাঙন থেকে এনআইএ তদন্ত, একাধিক ইস্যুতে সরব দিলীপ ঘোষ
Dilip Ghosh

তৃণমূলে ভাঙন থেকে এনআইএ তদন্ত, একাধিক ইস্যুতে সরব দিলীপ ঘোষ

তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে তীব্র আক্রমণ শানান দিলীপ

[h_news]

কলকাতা: রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূলের (TMC) ভাঙন, বিরোধী শিবিরের অস্থিরতা এবং একাধিক তদন্তকারী সংস্থার পদক্ষেপ নিয়ে একের পর এক কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে তীব্র আক্রমণ শানান। পাশাপাশি শওকত মোল্লা, অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি।

প্রশ্ন: তৃণমূলের বর্তমান পরিস্থিতিকে কীভাবে দেখছেন?
দিলীপ ঘোষ: “দলটাই ভেঙে গেল। মাত্র ৯১ লাখ ভোট বাদ যেতেই ওদের এই অবস্থা। মানুষের সমর্থন কমতেই ভাঙন শুরু হয়ে গিয়েছে।”

আরও পড়ুন: শওকতের বাড়িতে এনআইএ-র হানা!

প্রশ্ন: ফিরহাদ হাকিমের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ নিয়ে কী বলবেন?
দিলীপ ঘোষ: “ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রতের হাত ধরেছেন। হিন্দু ও মুসলিম—দুই সমাজকেই ধোঁকা দেওয়া হয়েছে। না হলে হুমায়ুন কবির বেরিয়ে আসতেন কেন? আমরা যদি চমক দিয়ে দিই, পঞ্চায়েত ও পুরসভায় কেউ থাকবে না। ভাইপো বলেছিল দরজা খুলে দিলে বিজেপি থাকবে, আমাদের দরজা বন্ধ আছে, তাতেই এই অবস্থা।”

প্রশ্ন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি তদন্ত প্রসঙ্গে কী বলবেন?
দিলীপ ঘোষ: “আইনকে আইনের হাতেই ছেড়ে দিন। এখন আইনের শাসন চলছে।”

প্রশ্ন: অরূপ বিশ্বাসের বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা নিয়ে আপনার মন্তব্য?
দিলীপ ঘোষ: “অক্সিজেন তো কমে এসেছে। না হলে কুণাল ঘোষকে বসে পড়তে হয় কেন? অনেকেরই অক্সিজেন কমে গিয়েছে। এতদিন পার্টির লোকেদের কথা বলতে দেওয়া হয়নি। এখন পুলিশের কথা শুনতে হবে। আইনের হাতের সামনে আসতেই হবে।”

প্রশ্ন: বিধানসভার বাদল অধিবেশনে বিরোধী দলকে কোন নামে ডাকবেন?
দিলীপ ঘোষ: “এখন সবই বিরোধী দল। সেই ভাবেই দেখা হবে।”

প্রশ্ন: জয়প্রকাশ মজুমদারের গ্রেফতারি নিয়ে কী বলবেন?
দিলীপ ঘোষ: “জয়প্রকাশের তো আগেও জেল খাটার অভিযোগ রয়েছে। আবার গিয়েছেন।”

প্রশ্ন: তৃণমূলকে এখন কোন নামে ডাকবেন?
দিলীপ ঘোষ: “তৃণমূলের আসল-নকল বলে কিছু হয় না। মন্দের আবার খারাপ কী!”

প্রশ্ন: শওকত মোল্লার বাড়িতে এনআইএ তল্লাশি নিয়ে কী বলবেন?
দিলীপ ঘোষ: “জগৎ প্রকাশ নাড্ডাজির গাড়িতে হামলা হয়েছিল। তার তদন্ত চলছে। আইন অনুযায়ী শাস্তি হবেই।”

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot