Sunday, June 21, 2026
HomeScrollআইপ্যাকের হাত ছাড়লেন অখিলেশ যাদব! বাংলা, তামিলনাড়ুর ফলাফল দেখেই কি এমন সিদ্ধান্ত?...
Akhilesh Yadav

আইপ্যাকের হাত ছাড়লেন অখিলেশ যাদব! বাংলা, তামিলনাড়ুর ফলাফল দেখেই কি এমন সিদ্ধান্ত? শুরু জল্পনা

মাত্র তিন মাস আগেই আইপ্যাকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল সমাজবাদী পার্টি, আচমকা কেন সিদ্ধান্ত বদল?

ওয়েব ডেস্ক: বাংলা সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের পর এবার মসনদের লড়াই শুরু হচ্ছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election)। সে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এবার আইপ্যাকের (I-PAC) হাত ছাড়লেন সমাজবাদী পার্টি (Samajwadi Party) সুপ্রিমো। বুধবার আনুষ্ঠানিকভাবে ভোটকুশলী সংস্থার সঙ্গে চুক্তি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

২০২৭ সালের গোড়াতেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার লক্ষ্যে ঝাঁপাবে বিজেপি (BJP), যার নেতৃত্বে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। অন্যদিকে, লোকসভা নির্বাচনে ভালো ফলের ধারাবাহিকতা বজায় রেখে রাজ্যের ক্ষমতা পুনর্দখলে মরিয়া অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।

আরও পড়ুন: পঞ্জাবে জঙ্গি হামলা! বিএসএফ ক্যাম্পের সামনেই পর পর বিস্ফোরণ

এই প্রেক্ষাপটে মাত্র তিন মাস আগে, ফেব্রুয়ারি মাসে আইপ্যাকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল সমাজবাদী পার্টি। পাশাপাশি ‘শোটাইম’ নামে আরও একটি সংস্থাকেও প্রচার কৌশলের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এত অল্প সময়ের মধ্যেই সেই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ জানান, “ওরা কিছু দিন আমাদের জন্য কাজ করছিল। কিন্তু এখন আমাদের কাছে পর্যাপ্ত তহবিল নেই।” যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নন। তাঁদের মতে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং ডিএমক আইপ্যাকের কৌশলের উপর নির্ভর করেও প্রত্যাশিত সাফল্য পায়নি। সেই অভিজ্ঞতাও অখিলেশের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তবে এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন সমাজবাদী পার্টি প্রধান। তাঁর স্পষ্ট বক্তব্য, “পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর ভোটের সঙ্গে আমাদের এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto