ওয়েব ডেস্ক : সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থের জোগান বন্ধ করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) জুড়ে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) বাজেয়াপ্ত বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি (Central investigative agencies)। আধিকারিকদের দাবি, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যদের টাকা পাঠানো হত। এছাড়া আন্তর্জাতিক সাইবার প্রতারণা (Cyber Scam) চক্রে টাকা পাচার করা হত।
সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে নজরদারি চালিয়ে সন্দেহজনক লেনদেনের সূত্র ধরে এই বিপুল সংখ্যক ‘মিউল অ্যাকাউন্ট’-এর হদিশ মেলে। সাধারণত প্রতারকরা কমিশনের লোভ দেখিয়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অপরাধমূলক কাজে ব্যবহার করে থাকে।
আরও খবর : বিমানে গান বাজেলে, ভ্লগিং করলে হবে শাস্তি! জানাল কেন্দ্র
কেন্দ্রীয় নিরাপত্তা সূত্রে আরও জানা যায়, ব্যাঙ্কগুলির সহযোগিতায় যৌথ অভিযানে অ্যাকাউন্টগুলি চিহ্নিত করা হয় এবং দ্রুত ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, বেআইনি আর্থিক লেনদেন ও জঙ্গি অর্থায়ন রুখতে ২০১৭ সাল থেকেই অভিযান চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) (NIA)। কিছু ক্ষেত্রে জঙ্গি সংগঠনের অর্থের উৎস বন্ধ করা গেলেও সম্প্রতি ‘ডিজিটাল হাওয়ালা’ পদ্ধতিতে নতুন করে অর্থপাচারের প্রবণতা দেখা গেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ৮ হাজার বেনামি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হওয়ায় সন্ত্রাসবাদী অর্থ জোগানে বড় ধাক্কা লাগবে এবং ভবিষ্যতে এ ধরনের চক্রের ওপর নজরদারি আরও জোরদার করা হবে।
দেখুন অন্য খবর :







