Thursday, March 12, 2026
HomeScrollফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা
Farooq Abdullah

ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা

'২০ বছর ধরে ফারুক আবদুল্লাহকে খুনের পরিকল্পনা ছিল' স্বীকারোক্তি বন্দুকবাজের

ওয়েবডেস্ক–   ফারুক আবদুল্লাহকে (Farooq Abdullah)  লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জম্মু (Jammu)  একটি বিয়ে বাড়িতে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ন্যাশনাল কনফারেন্স প্রধান (Former Chief Minister of Jammu and Kashmir, National Conference chief) ফারুক আবদুল্লাহলে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। বুধবার রাতের ঘটনা। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৮৮ বছরের বছরের এই প্রবীণ নেতা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী (Surinder Choudhary)। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বন্দুকবাজকে তৎক্ষণাৎ পাকরাও করা হয়।

জানা গিয়েছে, জম্মু একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুক আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে যখন তিনি বের হচ্ছিলেন, তখনই ভিড়ের মধ্যে থেকে কমল সিং জামওয়াল নামক ৬৩ বছর বয়সি এক ব্যক্তি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, বন্দুকবাজ পিছন থেকে আবদুল্লাহর দিকে বন্দুক তাক করে রয়েছে। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই ব্যক্তির হাত সরিয়ে দেওয়ায় লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। অল্পের জন্য রক্ষা পান ফারুক আবদুল্লাহ। এরপরই জনতা ও দলীয় কর্মীরা অভিযুক্তকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কমল সিং জামওয়াল। প্রৌঢ় এই ব্যক্তি একজন ব্যবসায়ী। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি লাইসেন্সপ্রাপ্ত। জেরায় ধৃতের স্বীকারোক্তি, গত ২০ বছর ধরে সে ফারুক আবদুল্লাহকে খুনের পরিকল্পনা করছিল। এটি তার ‘ব্যক্তিগত এজেন্ডা’ ছিল। তবে পুলিশের প্রাথমিক অনুমান, বন্দুকবাজ মদ্যপ অবস্থায় ছিল। তার সঙ্গে জঙ্গি যোগসূত্র উঠে আসেনি।

আরও পড়ুন-  মধ্যপ্রাচ্যের প্রভাব ভারতে! বুধবার ১৩৪২ পয়েন্ট পড়ল সেনসেক্স

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ফারুকের পুত্র ওমর আবদুল্লাহ।
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘নিরাপত্তায় বড়সড় ফাঁক ছিল। জেড প্লাস সুরক্ষা থাকা সত্ত্বেও কীভাবে একজন ব্যক্তি এত কাছে পৌঁছে গেল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে’। উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও এই ঘটনাকে প্রশাসনের গাফিলতি বলে উল্লেখ করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

 

 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast