HomeScrollজ্বরের চিকিৎসায় মাত্রাছাড়া বিল ধরাল হাসপাতাল? চক্ষু চড়কগাছ রোগীর
Prashant Rangaswamy Incident

জ্বরের চিকিৎসায় মাত্রাছাড়া বিল ধরাল হাসপাতাল? চক্ষু চড়কগাছ রোগীর

সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে দ্রুত যোগাযোগ করল হাসপাতাল

ওয়েবডেস্ক-  জ্বর (Fever) হয়েছিল। চেন্নাইয়ে হাসপাতালে (Hospital In Chennai) গিয়েছিলেন প্রশান্ত রঙ্গস্বামী (Prashant Rangaswamy) নামে এক ব্যক্তি। হাসপাতালে চিকিৎসা হয় তার। এর পর হাসপাতাল যে বিল ধরাল তার হাতে তা দেখে চক্ষু চড়কগাছ ওই ব্যক্তির। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ওই ব্যক্তি। চেন্নাইয়ের বাসিন্দা প্রশান্তের ওই পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রশান্তের দাবি, সামান্য জ্বর নিয়ে গত ১৭ মার্চ চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে ডাক্তাররা তার পরীক্ষা করেন, সাধারণ পরীক্ষা- নিরীক্ষার পর তাদের ওষুধ দেন দেওয়া হয়। কিন্তু চিকিৎসা শেষে তাকে হাসপাতালে তরফে যে বিল ধরানো হয় তা দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। সামান্য ওই  চিকিৎসার খরচ ছিল প্রায় ১০ হাজার টাকা।

তাঁর মতে জ্বর এবং সর্দির জন্য একটি সাধারণ রোগের চিকিৎসা করাতে গিয়েই এই অবস্থার মধ্যে পড়েন তিনি। ওই ব্যক্তির অভিযোগ, হাসপাতালে চিকিৎসার মান খুবই সাধারণ ছিল, তাহলে এত বেশি খরচ হওয়ার যুক্তি নেই। ওই ব্যক্তি জানান, কিন্তু মোট বিল এসেছিল ৯৯০০ টাকা। তিনি আরও লিখেছেন, সামান্য জ্বরের জন্য তাকে রক্ত পরীক্ষা, সোয়াব টেস্ট ইত্যাদি একাধিক পরীক্ষা করো হয় করানো হয়। তার ওপর ৯০০ টাকার ওষুধ ধরিয়ে দেওয়া হয় যা কিনা একেবারেই অযৌক্তিক।

প্রশান্তের পোস্টটি দ্রুত সবার দৃষ্টি আকর্ষণ করে অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করছেন। তাদের মতে, বেসরকারি হাসপাতালগুলিতে প্রায়ই অপ্রয়োজনীয় পরীক্ষা করানো হয়, অতিরিক্ত টাকাও নেওয়া হয়। আবার কেউ কেউ বলেছেন শহরের বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় খরচ বেশি হওয়াই স্বাভাবিক, কারণ সেখানে উন্নত পরিষেবা ও দ্রুত চিকিৎসা পাওয়া যায়।

আরও পড়ুন-  কান্নারও দাম বাঁধা! জুহু বিচে ‘পেইড লিসেনিং’ নিয়ে ভাইরাল যুবকের স্টার্টআপ

এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবার খরচ, স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে চিকিৎসা নেওয়ার আগে খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি এবং প্রয়োজনে সরকারি বা সাশ্রয়ী বিকল্প ও বিবেচনা করা উচিত।

তবে সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রশান্তে পোস্টের জবাব দিয়েছে। হাসপাতালের তরফে আরও বিস্তারিত তথ্য জানতে চেয়ে লেখা হয়েছে, আপনার এই মতামতের জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে ক্লিনিকের অবস্থান ও আপনাদের যোগাযোগের বিবরণ আমাদের জানান, যাতের আমাদের টিম আপনার সঙ্গে যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে পারে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News