HomeScrollনতুন ভোটার কার্ডে কড়াকড়ি কমিশনের! ফর্ম-৬ জমা দিতে বাধ্যতামূলক বাবা-মায়ের SIR তথ্য
Election Commission of India

নতুন ভোটার কার্ডে কড়াকড়ি কমিশনের! ফর্ম-৬ জমা দিতে বাধ্যতামূলক বাবা-মায়ের SIR তথ্য

এবার নতুন ভোটার কার্ডের আবেদন করতে গেলে আবেদনকারীকে বাবা-মা বা পূর্বপুরুষদের SIR সংক্রান্ত তথ্য জানানো বাধ্যতামূলক

কলকাতা: নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে নিয়মে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (Election Commission)। এবার অনলাইনে ফর্ম-৬ জমা দিয়ে নতুন ভোটার কার্ডের আবেদন করতে গেলে আবেদনকারীকে বাবা-মা বা পূর্বপুরুষদের SIR (Special Intensive Revision) সংক্রান্ত তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে। এই তথ্য না দিলে আবেদনপত্র জমা দেওয়া যাবে না বলে কমিশনের নতুন নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে।

নির্বাচন কমিশনের ইসিআইনেট (ECINet) পোর্টালে অনলাইন ফর্ম-৬ পূরণের সময় আবেদনকারীকে জানাতে হবে, আগের SIR-এর ভোটার তালিকায় তাঁর নিজের নাম ছিল কি না। যদি না থাকে, তা হলে বাবা-মা, অথবা ঠাকুরদা-ঠাকুমার নাম সেই তালিকায় রয়েছে কি না, সেটিও উল্লেখ করতে হবে। এই দু’টির কোনওটিই প্রযোজ্য না হলে তৃতীয় একটি বিকল্প বেছে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে সেই বিকল্প নির্বাচন করলে আবেদনের উপর কী প্রভাব পড়বে, সে বিষয়ে এখনও কমিশনের তরফে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

 আরও পড়ুন: ‘মাছচোর’ গানের সঙ্গে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাই কোর্টে শওকত

যাঁরা প্রথম বার ভোটার হিসেবে নাম তুলছেন, সদ্য ১৮ বছর পূর্ণ করেছেন অথবা কোনও কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তাঁদের নতুন করে নাম নথিভুক্ত করতে ফর্ম-৬ ব্যবহার করতে হয়। নতুন নির্দেশিকা অনুযায়ী, SIR-সংক্রান্ত তথ্য দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নাম, বুথ নম্বর এবং ভোটার তালিকায় ক্রমিক নম্বরও উল্লেখ করতে হবে, যদি আবেদনকারী প্রথম বা দ্বিতীয় বিকল্প বেছে নেন।

বর্তমান নিয়মে আবেদনকারীর পরিবারের সদস্যদের নাম ও তাঁদের EPIC নম্বর দেওয়া বাধ্যতামূলক। নতুন ব্যবস্থায় সেই তথ্যের সঙ্গে SIR-এর ভোটার তালিকার তথ্যও মিলিয়ে দেখা হবে। নির্বাচন কমিশনের দাবি, এই প্রক্রিয়ায় নতুন ভোটারদের পরিচয় যাচাই আরও নির্ভুল ও স্বচ্ছ হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহারে SIR কর্মসূচি চালুর সময় প্রথম এই ব্যবস্থা চালু হয়েছিল। পরে যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR হয়েছে বা চলছে, সেখানেও একই নিয়ম কার্যকর করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News