Wednesday, August 12, 2026
HomeScrollরাজ্যের গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন
PASA Act

রাজ্যের গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন

আবেদন দাখিলের অনুমতি দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

কলকাতা: রাজ্যে সদ্য কার্যকর হওয়া ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন’ (PASA Act) নিয়ে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন এক আইনজীবী। গুন্ডাদমন আইনকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা (PIL) দায়েরের অনুমতি চেয়ে সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আবেদন জানান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।আবেদনকারীর বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন। একই সঙ্গে তিনি জানান, জনস্বার্থ মামলাটি আনুষ্ঠানিকভাবে দায়ের হওয়ার পরই আদালত বিষয়টি শুনানির জন্য গ্রহণ করবে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যের বহুচর্চিত এই আইন নিয়ে হাইকোর্টে আইনি লড়াই শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: নতুন নামে ফিরল ১০০ দিনের কাজ, ১২৫ দিনের কর্মসংস্থানে স্বস্তির হাসি গঙ্গাসাগরে

সম্প্রতি কার্যকর হওয়া এই আইনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। রাজ্য সরকারের দাবি, তোলাবাজি, সিন্ডিকেট, বেআইনি জমি দখল, সংগঠিত অপরাধ-সহ সমাজবিরোধী কার্যকলাপ রুখতেই এই আইন প্রয়োজন। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, আইনের কয়েকটি বিধান নাগরিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী হতে পারে এবং এর অপব্যবহারের আশঙ্কাও রয়েছে।

এই আবহেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞদের একাংশ। আদালত মামলাটি গ্রহণ করার পর আইনের সাংবিধানিক বৈধতা, নাগরিক অধিকার এবং প্রশাসনিক ক্ষমতার সীমা নিয়ে বিস্তারিত শুনানি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এখন নজর, জনস্বার্থ মামলাটি আনুষ্ঠানিকভাবে দায়ের হওয়ার পর কলকাতা হাইকোর্ট কী পর্যবেক্ষণ করে এবং রাজ্যের নতুন আইন নিয়ে আদালতের অবস্থান কী হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor